Cristiano Ronaldo Retirement: ‘মনে হয় এটাই শেষ বছর…’, অবসর নিয়ে মুখ খুললেন রোনাল্ডো!
CR7: পেশাদার ফুটবলে এখনও ৯৭৬টি গোল করেছেন তিনি। সুতরাং, আর মাত্র ২৪টি গোল করলেই ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সিআর সেভেন। নিজের হয় ব্যালন ডি অর পেয়েছেন রোনাল্ডো। দেশের হয়ে ইউরো কাপ, নেশন্স লিগ পেলেও অধরাই রয়ে গেল বিশ্বকাপ।

কলকাতা : ফুটবলজীবন শেষ করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? পর্তুগিজ মহাতারকার সাম্প্রতিক মন্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ৪১ বছর বয়সী মহাতারকা জানিয়েছেন, এই মরশুমই তাঁর জন্য শেষ মরশুম হতে চলেছে। অর্থাৎ, খুব শীঘ্রই ফুটবলকে বিদায় জানাতে পারেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
গতকাল, একটি সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, “সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি একটি ছাপ রেখে যেতে চাই।” তাঁর এই মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে রোনাল্ডোর অবসর নিয়ে জল্পনা। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ রোনাল্ডো। তাঁর বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালের মাঝামাঝি। গত বছর নভেম্বরেও রোনাল্ডো জানিয়েছেন, তিনি আরও এক বা দুই বছর ফুটবল খেলতে পারেন। তবে এবার তাঁর মন্তব্যে স্পষ্ট, দীর্ঘ সময় আর মাঠে থাকতে চান না তিনি। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপে শেষ বার বিশ্বকাপ খেললেন তিনি। যদিও স্পেনের কাছে হেরে ছিটকে গিয়েছিল পর্তুগাল। তখন অবসর নিয়ে একটা কথাও বলেনি রোনাল্ডো। তবে এবার তিনি চান, নিজের কাজে বেশি করে মন দিতে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে।
রোনাল্ডো বলেন, “আমার ভবিষ্যৎ নিয়ে সবকিছুর একটা পরিকল্পনা করা রয়েছে। ফুটবল ছেড়ে দিলে জীবনে শূন্যতা তৈরি হবে ঠিক তাই ওই সময়টা অন্যভাবে কাটাতে হবে। আমি জানি, আমি এবার পরিবারের সঙ্গে সময় কাটাব, আরও আনন্দ করব ও জীবনে যা যা অর্জন করেছি, তা উপভোগ করব।” স্পোর্টিং সিপি থেকে কেরিয়ার শুরু করেও তাঁর বিশ্ব ফুটবলের পরিচিতি হয় ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর ২০০৯-২০১৮, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি। রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন তিনি, যা সর্বকালীন রেকর্ড। এরপর তিনি জুভেন্তাস, ম্যান ইউ হয়ে যোগ দেন আল নাসের ক্লাবে।
পেশাদার ফুটবলে এখনও ৯৭৬টি গোল করেছেন তিনি। সুতরাং, আর মাত্র ২৪টি গোল করলেই ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সিআর সেভেন। নিজের হয় ব্যালন ডি অর পেয়েছেন রোনাল্ডো। দেশের হয়ে ইউরো কাপ, নেশন্স লিগ পেলেও অধরাই রয়ে গেল বিশ্বকাপ। সদ্যই বিয়ে করেছেন এই পর্তুগিজ মহাতারকা। তাঁর এই বিয়ের খবরের মধ্যেই আবার এক খবরে হতচকিত ফুটবলমহল।
