AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: তাঁবুতে ড্রেসিংরুম, আরও দূরে বাথরুম! এশিয়ান গেমসের আয়োজন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই!

Asian Games 2026: ছেলেরা নিজেদের অভিযান শুরু করবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ এ-র ২য় স্থানাধিকারী দলের বিরুদ্ধে সকাল সাড়ে ১০ টা নাগাদ খেলতে নামবেন বৈভবরা। সেই ম্যাচ জিতলে ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে সেমিফাইনাল। ফাইনাল ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে।

Indian Cricket: তাঁবুতে ড্রেসিংরুম, আরও দূরে বাথরুম! এশিয়ান গেমসের আয়োজন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই!
ভারতীয় ক্রিকেট বোর্ডImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 28, 2026 | 6:00 PM
Share

নয়াদিল্লি: জাপানের আইচি-নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পরিকাঠামোর অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। ব্যবস্থা উন্ন্ত না হলে মূল দলের বদলে ‘বি’ দল পাঠাতে পারে ভারত। এমনকি এসিসিও এই অভাব নিয়ে অসন্তষ্ট, জানিয়েছে বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। এর মধ্যে মেয়েদের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। চলবে ২২ সেপ্টেম্বর। ছেলেদের প্রতিযোগিতা আয়োজিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর।

তাঁবুতে ড্রেসিংরুম, ৫০০ মিটার দূরে শৌচালয়- জাপানের অব্যবস্থা নিয়ে বিসিসিআই-এর এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, খেলোয়াড়দের সুযোগ-সুবিধে মোটেই আন্তর্জাতিক মানের নয়। তাঁবুর ভেতরে ড্রেসিংরুম তৈরি করা হয়েছে এবং সেখান থেকে শৌচালয় ৫০০ মিটার দূরে। এছাড়া ক্রিকেটারদের জন্য বরাদ্দ হোটেলের ঘরগুলিও অত্যন্ত ছোট, যা নিয়ে চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। এসিসি-র একটি বৈঠকে জাপান অলিম্পিক কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

ছেলেরা নিজেদের অভিযান শুরু করবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ এ-র ২য় স্থানাধিকারী দলের বিরুদ্ধে সকাল সাড়ে ১০ টা নাগাদ খেলতে নামবেন বৈভবরা। সেই ম্যাচ জিতলে ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে সেমিফাইনাল। ফাইনাল ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে। গ্ৰুপ পর্ব থেকে প্রতিটি গ্ৰুপের সেরা দুটি দল নক আউট পর্বে উঠবে। সেখানে বাছাই দলগুলির বিরুদ্ধে খেলবে তারা। এরপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

পরিস্থিতি খতিয়ে দেখতে বিসিসিআই জাপানে একজন পর্যবেক্ষক পাঠাবে। পর্যবেক্ষকের রিপোর্ট খতিয়ে দেখে যদি পরিকাঠামো সন্তোষজনক মনে না হয়, তাহলে মূল দলের পরিবর্তে দ্বিতীয় সারির দল পাঠানো হতে পারে। উল্লেখ্য, চিনের হাংঝৌতে অনুষ্ঠিত ২০২২ সালের আগের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। এবারও শ্রেয়স আইয়ার, বৈভব সূর্যবংশীদের পাশাপাশি যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংয়ের মতো তারকাদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন হয়েছে ভারতের। তবে এই সমস্যা না সমাধান করলে বিকল্প পথ ভাবছে বিসিসিআই।

Follow Us