AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC : ডুরান্ডের আগেই সুখবর লাল-হলুদে, রশিদের সঙ্গে চুক্তিবৃদ্ধি ম্যানেজমেন্টের!

Mohammed Rashid : গত সিজনে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনে প্রধান ভূমিকা ছিল রশিদের। ইউসুফ, মিগুয়েলের সঙ্গে রশিদও বড় ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আগামী সিজনেও লাল-হলুদে খেলতে দেখা যাবে রশিদকে।

East Bengal FC : ডুরান্ডের আগেই সুখবর লাল-হলুদে, রশিদের সঙ্গে চুক্তিবৃদ্ধি ম্যানেজমেন্টের!
রশিদ ও বরিস!Image Credit: Instagram, ISL
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 9:52 AM
Share

কলকাতা : ইস্টবেঙ্গল সমর্থকদের সুখের সময় এসেছে বোধহয়। একের পর এক ভাল খবর পাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা। প্রথমে টানা ২২ বছরের ব্যর্থতার পর জাতীয় লিগ জয়, তার উপর আবার মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসের কোচ হয়ে আসা। এবার আবার সুখের খবর পেল ইস্টবেঙ্গল।

গত সিজনে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনে প্রধান ভূমিকা ছিল রশিদের। ইউসুফ, মিগুয়েলের সঙ্গে রশিদও বড় ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আগামী সিজনেও লাল-হলুদে খেলতে দেখা যাবে রশিদকে। গত বছর আইএসএল শুরুর আগে দলে এসেছিলেন এই প্যালেস্টাইন ফুটবলার। ১২ ম্যাচ খেলে করেছিলেন ১ গোল, ১ অ্যাসিস্ট। কিন্তু যেহেতু এই বার ইউসুফ, মিগুয়েল থাকছেন না, তাই তাঁকে দরকার ছিল লাল-হলুদের। সূত্রের খবর, তাই ইস্টবেঙ্গলেই থাকছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ebfc

একই সঙ্গে, আরও একটি সুখবর দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলে এলেন বরিস সিং। ৩ বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন গোয়ার এই প্রাক্তন উইঙ্গার। যেহেতু এখনও মরশুম শুরু হয়নি কিন্তু ডুরান্ড কাপের সূচি প্রকাশ হয়ে গিয়েছে, তাই ইস্টবেঙ্গলকে তৈরী থাকতেই হতো। একই সঙ্গে বলা উচিত, ডার্বি দিয়ে ডুরান্ড শুরু করার ফলে দুই পক্ষকেই বাড়তি প্রস্তুতি নিতে হত। সেই দিক থেকে দেখতে গেলেও, বরিস সিংয়ের লাল-হলুদে যোগদান ও রশিদের থেকে যাওয়া বাড়তি সুবিধে দেবে লাল-হলুদকে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন