AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: প্রথমে বিশ্বকাপ থেকে বিদায়, তারপরই বাবার মৃত্যুসংবাদ – একই দিনে জোড়া দুঃসংবাদ কঙ্গো কোচের!

DR Congo : ১৯৭৪ সালের পর আবার বিশ্বকাপে খেলতে নেমেছিল কঙ্গো। গ্ৰুপ পর্ব পার করে তারা নক আউট পর্বে উঠে ইতিহাস গড়ে। ২০২৬ বিশ্বকাপে এটাই ছিল তাদের সেরা পারফরম্যান্স। তবে জানা গিয়েছে, সাংবাদিক বৈঠক থেকেই সোজা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কোচ সেবাস্তিয়ান।

FIFA World Cup 2026: প্রথমে বিশ্বকাপ থেকে বিদায়, তারপরই বাবার মৃত্যুসংবাদ - একই দিনে জোড়া দুঃসংবাদ কঙ্গো কোচের!
কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 11:10 AM
Share

আমেরিকা : কিছুক্ষন আগেই শেষ হয়েছে ম্যাচ। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডি আর কঙ্গো। দুরন্ত দুটি গোল করেছেন হ্যারি কেন। ১-০ এগিয়ে থেকেও ১-২ হারতে হয়েছে কঙ্গোকে। তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা, যা হতবাক করে দিল গোটা ফুটবল বিশ্বকে।

ম্যাচ শেষের পর নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রি। তাঁর প্রশ্নোত্তর পর্ব চলাকালীন হঠাৎ দলের মিডিয়া ম্যানেজার ঘোষণা করলেন,”সকলকে ধন্যবাদ। কিন্তু আমরা একটি ঘোষণা করতে চাই। কিছুক্ষন আগেই কোচের পিতৃবিয়োগ হয়েছে। ওঁকে সমবেদনা জানাই।” এরপরেই উঠে যান দেসাব্রি। সাংবাদিক সম্মেলন সেখানেই বন্ধ হয়ে যায়। এই সাংবাদিক সম্মেলন লাইভ সম্প্রচার করা হচ্ছিল ও এরপরেই ফুটবলার, ফুটবল সমর্থকরা তাঁকে সমবেদনা জানান। তবে জানা গিয়েছে, সাংবাদিক বৈঠক থেকেই সোজা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কোচ সেবাস্তিয়ান। দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ-সহ বাকিরা ফিরবেন পরে।

এই ঘটনার ফলে কোথাও একটা গিয়ে চাপা পড়ে গেল কঙ্গোর হার। ১৯৭৪ সালের পর আবার বিশ্বকাপে খেলতে নেমেছিল কঙ্গো। গ্ৰুপ পর্ব পার করে তারা নক আউট পর্বে উঠে ইতিহাস গড়ে। ২০২৬ বিশ্বকাপে এটাই ছিল তাদের সেরা পারফরম্যান্স। রাউন্ড অফ ১৬-তে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই দারুন লড়াই করে ডিআর কঙ্গো। দলের গোলকিপার লিওনেল এমপাসি একের পর এক দুর্দান্ত সেভ করে কঙ্গোকে ম্যাচের মধ্যে রাখেন। ৭৫ মিনিট পর্যন্ত ১-০ এগিয়ে থাকলেও শেষ ১৫ মিনিটে ২ গোল খেয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় কঙ্গোর। হ্যারি কেনের দুই গোলের ফলে শেষ ১৬তে উঠে গেল ইংল্যান্ড। বিদায় নিল কঙ্গো। শেষ ১৬তে ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। সেই ম্যাচেও জিততে পারলে শেষ আটে উঠবেন হ্যারি কেন-বুকায়ো সাকারা।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের