AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুভেন্তাস জার্সিতে রোনাল্ডোর সেঞ্চুরি, পেলের আরও কাছে মেসি

জুভেন্তাসের হয়ে সেঞ্চুরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। কাতালান ক্লাবের ১০ নম্বর জার্সি গায়ে ৬০০ গোল করলেন লিও (Lionel Messi)।

জুভেন্তাস জার্সিতে রোনাল্ডোর সেঞ্চুরি, পেলের আরও কাছে মেসি
দুই মহাতারকার কীর্তি।(সৌজন্যে-টুইটার)
| Updated on: Dec 14, 2020 | 3:43 PM
Share

TV9 বাংলা ডিজিটাল : রবিবার রাতে ইউরোপের দুই দেশে মাঠে নেমেছিলেন বিশ্বফুটবলের দুই মহাতারকা। দুজনই গড়লেন কীর্তি। জুভেন্তাসের (Juventus) হয়ে সেঞ্চুরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। অন্যদিকে বার্সেলোনার (Barcelona) ১০ নম্বর জার্সিতে (Number 10 jersey) ৬০০ গোল (600th goal) করার পাশাপাশি পেলের আরও কাছাকাছি পৌঁছে গেলেন লিও মেসি (Lionel Messi)।

রবিবার রাতে সিরিএতে গিওনার বিরুদ্ধে খেলা ছিল জুভেন্তাসের। জেব্রা জার্সি গায়ে এদিন নতুন রেকর্ড গড়লেন সিআর সেভেন। জুভেন্তাসের জার্সিতে তাঁর শততম ম্যাচ। এই বিশেষ দিনে খালি হাতে মাঠ ছাড়েননি ক্রিশ্চিয়ানো। জোড়া গোল করে দলকে এনে দিলেন তিন পয়েন্ট। দুটো গোলই এল পেনাল্টি থেকে। ম্যাচ শেষে নিজের টুইটারে রোনাল্ডো লিখেছেন, ‘শততম ম্যাচে দলের হয়ে আরও দুটো গোল, সেরা সেলিব্রেশন এর থেকে ভাল আর কিছু হতে পারে না।’

এদিকে লা-লিগায় মেসিও গড়লেন নতুন রেকর্ড। কাতালান ক্লাবের ১০ নম্বর জার্সি গায়ে ৬০০ গোল করলেন লিও। ঘরের মাঠে লেভান্তির বিরুদ্ধে করা মেসির গোলেই ম্যাচ জিতল বার্সেলোনা। কিছুদিন আগে মারাদোনার ছেলে দাবি তুলেছিলেন, বার্সেলোনা সহ যে সব ক্লাবে তাঁর বাবা খেলেছেন, সেই ক্লাব গুলির ১০ নম্বর জার্সি অবসরে পাঠানো হোক। এই তালিকায় ছিল বার্সেলোনার নামও। সেই ক্লাবের ১০ নম্বর জার্সিতেই মেসির নতুন রেকর্ড। পাশাপাশি বার্সেলোনার হয়ে এদিন ৬৪২ তম গোল মেসির। একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের ঠিক পেছনেই আছেন ফুটবল যুবরাজ। আর দুটি গোল করলেই ফুটবল সম্রাটকে পেছনে ফেলবেন মেসি।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ