AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Derby: বিদেশিহীন বড় ম্যাচে নতুন নায়কের অপেক্ষায় বাংলার ফুটবল

কলকাতা লিগে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। লিগের দুটো ম্যাচ জিতে চনমনে সুব্রত মুর্মু, জেসিন টিকেরা। বিনো জর্জের ছেলেরা আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে মোহনবাগান কলকাতা লিগে একেবারেই ছন্দে নেই। লিগের দুটো ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন।

Kolkata Derby: বিদেশিহীন বড় ম্যাচে নতুন নায়কের অপেক্ষায় বাংলার ফুটবল
Kolkata Derby: বিদেশিহীন বড় ম্যাচে নতুন নায়কের অপেক্ষায় বাংলার ফুটবল
| Edited By: | Updated on: Jul 12, 2024 | 7:12 PM
Share

কলকাতা: শনিবার মরসুমের প্রথম ডার্বি। পাঁচ বছর পর কলকাতা লিগের (Calcutta Football League) বড় ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান। আনোয়ার বিতর্কের মাঝেই শনিবার বড় ম্যাচ। উত্তর চড়ছে ময়দানে। সরগরম বটতলা। মাঠের ডার্বির (Kolkata Derby) আগেই মাঠের বাইরের ডার্বি শুরু হয়ে গিয়েছে।

কলকাতা লিগে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। লিগের দুটো ম্যাচ জিতে চনমনে সুব্রত মুর্মু, জেসিন টিকেরা। বিনো জর্জের ছেলেরা আত্মবিশ্বাসে ভরপুর। বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিলেন বেশ কিছু সিনিয়র ফুটবলার। গোলকিপার দেবজিৎ মজুমদার, ভিপি সুহের, ডেভিড, বিষ্ণুরা অনুশীলন করলেন দলের সঙ্গে। এদিকে অনুশীলনের সময় ইস্টবেঙ্গলের দুই ফুটবলার অমন সিকে আর জেসিন টিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কোচ বিনো জর্জ এসে পরিস্থিতি সামাল দেন। লাল-হলুদ কোচ ডার্বির আগে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে মোহনবাগান দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি।

অন্যদিকে মোহনবাগান কলকাতা লিগে একেবারেই ছন্দে নেই। লিগের দুটো ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন। দলের সঙ্গে অনুশীলন করলেন দুই সিনিয়র ফুটবলার গ্লেন মার্টিনস আর আশিক কুরুনিয়ান। তবে চোট পুরোপুরি না সারায় আশিক অনিশ্চিত। শিবাজিতেরও চোট রয়েছে। চোট সারিয়ে ফিট দীপেন্দু বিশ্বাস। সেক্ষেত্রে বড় ম্যাচে দলনায়কের আর্মব্যান্ড পরে মাঠে দেখা যেতে পারে দীপেন্দুকে। কলকাতা লিগের বড় ম্যাচ। বিদেশিহীন ডার্বিতে নায়ক হয়ে ওঠার পালা সায়ন, সুহেলদের সামনে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা