AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup: বিশ্বকাপ চলাকালীন মাঠে জল খেতে পারবেন না দর্শকরা! কী জানাল ফিফা?

FIFA New Rule: এবারের বিশ্বকাপে একদিকে যেমন দলসংখ্যা বেড়ে ৩২ এর বদলে ৪৮ করার ফলে খেলোয়াড়সংখ্যা বাড়বে, তেমনই তাপমাত্রাও বাড়বে আমেরিকায়। বেশ কিছু জায়গাতে তাপমাত্রা হতে পারে প্রায় ২৮-৩০ ডিগ্রী সেলসিয়াস, যা আমেরিকার ক্ষেত্রে বিচার করলে, ভয়ঙ্কর পরিস্থিতি।

FIFA World Cup: বিশ্বকাপ চলাকালীন মাঠে জল খেতে পারবেন না দর্শকরা! কী জানাল ফিফা?
বিশ্বকাপে বড় নিয়ম বদল ফিফার?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 04, 2026 | 2:26 PM
Share

কলকাতা: বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই স্টেডিয়াম সংক্রান্ত নিয়মে একদম শেষ মুহূর্তে বদল করল ফিফা। বিশ্ব ফুটবলের এই নিয়ামক সংস্থা জানিয়েছে, স্টেডিয়ামের ভিতরে এবার আর জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না দর্শকরা। মাঠের ভিতর এই জলের বোতল নিয়ে ঢোকা নিয়েই সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।

কী বলা হয়েছে এই নিয়মে?

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফিফা-র অফিশিয়াল ‘স্টেডিয়াম কোড অফ কন্ডাক্ট’ বা আচরণবিধিতে আগে বলা হয়েছিল, “১ লিটারের পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল মাঠে আনা যেতে পারে।” কিন্তু সম্প্রতি ফিফা দর্শকদের জানিয়েছে,”২০২৬ বিশ্বকাপে আর কোনও প্রকারের বোতল নিয়েই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন না।” ২ জুন জানানো হয়েছে, আগের নিয়ম বাতিল করে এই নিয়মই কার্যকর করা হল। এছাড়া জানানো হয়েছে, কোনও কারণে মাঠে বা কারও দিকে বোতল ছুঁড়ে মারা হলে সেই খেলোয়াড়ের আঘাত লাগতে পারে।

এর ফলেই শুরু হয়েছে বিতর্ক। তবে রিইউজেবল কোনও বোতলের ওপর এই নিষেধাজ্ঞা বিতর্ক তৈরী করেছে। কারণ, এর ফলে সমর্থকরা স্টেডিয়ামের ভেতরের ওয়াটার ফাউন্টেন থেকে জল ভরে নেওয়ার সুবিধা আর পাবেন না। ফিফা-র ভেন্যুতে গত বিশ্বকাপে ৪ থেকে ৬ ডলার মূল্যে একটি বোতল কিনতে হয়েছিল দর্শকদের। যদিও, ২০২৬ সালে বিশ্বকাপের জন্য জলের দাম এখনও জানায়নি ফিফা তবে জানা গিয়েছে, এবছরেও ফিফার সঙ্গে কোকা-কোলার পার্টনারশিপ থাকায় তাদের জলের ব্র্যান্ড ‘দাসানি’ পাওয়া যাবে।

এবারের বিশ্বকাপে একদিকে যেমন দলসংখ্যা বেড়ে ৩২ এর বদলে ৪৮ করার ফলে খেলোয়াড়সংখ্যা বাড়বে, তেমনই তাপমাত্রাও বাড়বে আমেরিকায়। বেশ কিছু জায়গাতে তাপমাত্রা হতে পারে প্রায় ২৮-৩০ ডিগ্রী সেলসিয়াস, যা আমেরিকার ক্ষেত্রে বিচার করলে, ভয়ঙ্কর পরিস্থিতি। তবে ফিফা জানিয়েছে, প্রত্যেক স্টেডিয়ামেই বিকল্প ব্যবস্থা থাকবে।

Follow Us