AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary Board: প্রাথমিক পর্ষদের অফিস না তৃণমূলের পার্টি অফিস! ঘর খুলতেই যা উদ্ধার হল…

Primary Teachers: জানা গিয়েছে, গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন একটি ঘর দিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনকে, সেই ঘর থেকেই তাড়া তাড়া ফর্ম উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও।

Primary Board: প্রাথমিক পর্ষদের অফিস না তৃণমূলের পার্টি অফিস! ঘর খুলতেই যা উদ্ধার হল...
উদ্ধার ফর্মImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 04, 2026 | 2:07 PM
Share

কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজের অন্দরে বেডরুম দেখে যেমন বোঝার উপায় নেই, সেটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি অন্য কিছু, তেমনই প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) যে চেহারা সামনে এল তাও অবাক করার মতো। যে পর্ষদের বিরুদ্ধে তৃণমূল আমলে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই পর্ষদের কার্যালয়ে গিয়ে পুলিশ যা দেখল, তাতে মনে হচ্ছে যেন তৃণমূলের পার্টি অফিস।

সল্টলেকের করুণাময়ীর কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঝাঁ চকচকে অফিস। সেখান থেকে হাজার হাজার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের ফর্ম বাজেয়াপ্ত করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে স্টোর রুম থেকে বাজেয়াপ্ত করেছে হাজার হাজার ফর্ম। তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সচিব।

জানা গিয়েছে, গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন একটি ঘর দিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনকে, সেই ঘর থেকেই তাড়া তাড়া ফর্ম উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও।

তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন সভাপতি কার্যত এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, “আমি যতক্ষণ প্রেসিডেন্ট ছিলাম, কোনও সদস্যপদের ফর্ম দেওয়া হয়নি। পর্ষদ সরকারি জায়গা, স্বতন্ত্র জায়গা। কে বা কারা রেখেছে, কখন রেখেছে, সেটা গৌতম পাল বলতে পারবেন। মন্ত্রী আমাদের সংগঠন থেকে সরিয়ে দিয়েছিল, ফলে ওই সময় যিনি সভাপতি ছিলেন, তিনি বলতে পারবেন। আমি বলতে পারব না।” পর্ষদের কিছু কাজ আমার ভালো লাগেনি, বলেও মন্তব্য করেন তিনি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত