AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Leo Messi 900 Goal : ৯০০ গোলের মালিক মেসি, একে থেকেও পিছিয়ে রোনাল্ডো!

মেসির এই ৯০০ গোলের এই যাত্রা যেন ২১ বছরের কেরিয়ারের প্রতিফলন। যেখানে বার্সেলোনার মত হেভিওয়েট দলের হয়ে খেলে করেছেন ৬৭২ গোল, আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল, পিএসজি-র হয়ে ৩২ গোল। যদিও মেসির নিজস্ব রেকর্ডের দিনে হেরে গিয়েছে মায়ামি। 'অ্য়াওয়ে গোল' হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি।

Leo Messi 900 Goal : ৯০০ গোলের মালিক মেসি, একে থেকেও পিছিয়ে রোনাল্ডো!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 8:04 PM
Share

কলকাতা : কেরিয়ারের শুরু থেকেই তাঁদের নিয়ে চর্চা গোটা বিশ্বজুড়ে। বিশ্ব ফুটবলের দুই মহারথী, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি ধীরে ধীরে ছুঁয়ে ফেলতে চলেছেন নিজেদের কেরিয়ারে ১০০০ গোলের এক অনন্য রেকর্ড। রোনাল্ডো প্রায় ৯৬৭ গোল করে ফেললেও চুপিসারেই নিজের কেরিয়ারের ৯০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি। কনকাফাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ ১৬-র ম্যাচে ন্যাশভিল এসসির বিরুদ্ধে নিজের কেরিয়ারের এই মাইলফলক ছুঁলেন মেসি।

ম্যাচের ঠিক সপ্তম মিনিটে ডি-বক্সের ভিতরে বল পেয়ে অসাধারণ ক্ষিপ্রতায় ঘুরে বাঁ পায়ে শট নেন মেসি। বল গোলকিপারকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। কিন্তু আজ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে ন্যাশভিলকে ড্র করতে হত আর মায়ামিকে জিততে হত। অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কিছু করার ছিল না গোলকিপারের। মায়ামির হয়ে ৮১তম গোল করে ফেললেন মেসি। একই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন ৯০০ গোলের মাইলস্টোন। মেসির এই ৯০০ গোলের এই যাত্রা যেন ২১ বছরের কেরিয়ারের প্রতিফলন। যেখানে বার্সেলোনার মত হেভিওয়েট দলের হয়ে খেলে করেছেন ৬৭২ গোল, আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল, পিএসজি-র হয়ে ৩২ গোল। মেসি এই রেকর্ড গড়েছেন ১,১৪২ ম্যাচ খেলে। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী সি আর সেভেন খেলেছিলেন ১,২৩৬টি ম্যাচ। ২০২৪ সালে রোনাল্ডো কেরিয়ারের ৯০০তম গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। মেসি ছুঁলেন প্রায় ১০০ ম্যাচ কম খেলে।

যদিও মেসির নিজস্ব রেকর্ডের দিনে হেরে গিয়েছে মায়ামি। ‘অ্য়াওয়ে গোল’ হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি। আগামী জুনেই আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে তিনি চাইবেন দলকে আরও একটি বিশ্বকাপ উপহার দিতে।

Follow Us