AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2026, East Bengal : জল্পনার অবসান, অস্কার-হীন ইস্টবেঙ্গল!

Oscar Bruzon : আইএসএলে এই মুহূর্তে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবারের ম্যাচ ২-০ জিতলেই লিগ টেবিলের প্রথম দুইয়ে উঠে আসবে ইস্টবেঙ্গল। ১৭ মে কলকাতার ডার্বি, তবে তার আগেই অস্কারের সরে যাওয়ার ঘোষণা, একটু হলেও ব্যাকফুটে রাখবে ইস্টবেঙ্গলকে।

ISL 2026, East Bengal : জল্পনার অবসান, অস্কার-হীন ইস্টবেঙ্গল!
Oscar Bruzon to Step Down as East Bengal Head CoachImage Credit: ISL
| Edited By: | Updated on: May 03, 2026 | 5:26 PM
Share

কলকাতা: দূর্ভাগ্য বোধহয় একেই বলে! যখনই দল ভাল খেলছিল, তখনই এল দুঃসংবাদ। আগে থেকেই জল্পনা চলছিল, এই মরসুমের শেষেই ইস্টবেঙ্গল দলের কোচের পদ ছাড়তে পারেন অস্কার ব্রুজো। অবশেষে, আজ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অস্কার এই খবরে সিলমোহর দিয়ে জানালেন, এই বছরই তাঁর ইস্টবেঙ্গলে শেষ। ৩১ মে পর্যন্ত তিনি কোচের পদে থাকবেন। এই খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য পড়ে গিয়েছে কলকাতা ময়দান চত্বরে।

রবিবারে সাংবাদিক সম্মেলনে অস্কার জানিয়েছেন,”মঙ্গলবার দলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। শেষ ৪টি ম্যাচ বাকি। আমি বলতে চাই, আমি এখানে প্রায় ২ বছর কাটিয়ে ফেললাম। আমার কাছে, এটা খুব গুরুত্বপূর্ণ ও খুব ভাল সময়। আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই কারণ খারাপ সময়ে তাঁরা পাশে ছিলেন। এশিয়ার মধ্যে তাঁরাই সেরা সমর্থক। আমি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে কোচের পদে নতুন করে সাক্ষর করেছিলাম। টেকনিক্যাল পার্টগুলো শুধু আমি দেখছিলাম ও আর্থিক দিক দেখছিলেন বিভাস আগরওয়াল। আমরা দলের শক্তি, দুর্বলতা সব বিচার করেছি। কিন্তু বেশ কিছু অসুবিধে রয়েছে। আমার মনে হয়, দলের উন্নতির স্বার্থে কোনও ভবিষ্যৎ চিন্তাধারা নেই। কোনও প্ল্যানিং নেই, দলের ভাল খেলোয়াড়দের ধরে রাখা নিয়ে সিদ্ধান্তের অভাব ও লং টার্ম ভিশনের অভাব রয়েছে। যদিও টাকা পয়সা বা ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনার কোনও কারণ নেই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ৩১মে-র পর আমি আর ইস্টবেঙ্গলের কোচ নই।

১৭ মে রয়েছে কলকাতা ডার্বি। তার আগে অস্কার ব্রুজোর এই সিদ্ধান্ত কি একটু হলেও ব্যাকফুটে ঠেলে দেবে না লাল-হলুদকে ? অস্কারের মত,”সবাই প্রফেশনাল ফুটবলার। সবাই জানে, তাদের কী কাজ করতে হবে।” সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি চুক্তি নবীকরণ হলেও এই বছর ৩১ মে-র পর আর কোচ থাকবেন না অস্কার। সেই চুক্তির মেয়াদ বৃদ্ধিও করেনি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এই কারণেই, একপ্রকার হতাশ ছিলেন অস্কার। আগের দিনই সমাজমাধ্যমে অস্কার লিখেছিলেন, “The Last Dance ! May 2026 !” আইএসএলে এই মুহূর্তে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবারের ম্যাচ ২-০ জিতলেই লিগ টেবিলের প্রথম দুইয়ে উঠে আসবে ইস্টবেঙ্গল। ১৭ মে কলকাতার ডার্বি, তবে তার আগেই অস্কারের সরে যাওয়ার ঘোষণা, একটু হলেও ব্যাকফুটে রাখবে ইস্টবেঙ্গলকে।

Follow Us