AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup Hosts: সৌদি আরবে ফিফা বিশ্বকাপ, শতবর্ষের টুর্নামেন্ট মেসির দেশে!

FIFA World Cup Centenary: গত বারের আয়োজক ছিল কাতার। মিডল ইস্টের আরও একটি দেশ সৌদি আরবও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের কোন সংস্করণ কোথায়, রইল বিস্তারিত।

FIFA World Cup Hosts: সৌদি আরবে ফিফা বিশ্বকাপ, শতবর্ষের টুর্নামেন্ট মেসির দেশে!
Image Credit: Gustavo Pagano/Getty Images
| Updated on: Dec 11, 2024 | 11:50 PM
Share

ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের টুর্নামেন্ট আয়োজিত হবে মেক্সিকো, কানাডা এবং আমেরিকাতে। তার পরবর্তী দুই বিশ্বকাপের আয়োজকও ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এর মধ্যে রয়েছে ফিফা বিশ্বকাপের শতবর্ষের টুর্নামেন্টও। গত বারের আয়োজক ছিল কাতার। মিডল ইস্টের আরও একটি দেশ সৌদি আরবও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। বিশ্বকাপের কোন সংস্করণ কোথায়, রইল বিস্তারিত।

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। উদ্বোধনী বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। তাদের পাশাপাশি লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাও পাচ্ছে গর্বের সংস্করণ। ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ। আয়োজনের দায়িত্বে ছ’টি দেশ। টুর্নামেন্টের একেকটি অংশ হিসেবে ভাগ করা হবে। ২০৩০ বিশ্বকাপের আয়োজক যথাক্রমে স্পেন, পর্তুগাল, মরক্কো এবং আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে।

কাতার বিশ্বকাপ সফল হয়েছিল। ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব একক ভাবে দেওয়া হল সৌদি আরবকে। নানা দেশ বিশ্বকাপ আয়োজনের দাবি জানালেও সুযোগ পেল সৌদি। এর অন্যতম কারণ প্রিন্স মহম্মদ বিন সলমন। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ঢালাও বিনিয়োগ করেছেন তিনি। কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলার খেলতে গিয়েছেন সৌদি আরবের ক্লাবে। শুধু রোনাল্ডোই নয়, এরপর আরও অনেক তারকা ফুটবলার যোগ দিয়েছেন সৌদির ক্লাবে। এমনকি মেসির দিকেও নজর ছিল সৌদির ক্লাবের। শেষ অবধি আমেরিকার ইন্টার মায়ামিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি।

যদিও সৌদি আরবকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে অনেকে বিতর্কের গন্ধও পাচ্ছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দারুণ সম্পর্ক প্রিন্স আলি বিন মহম্মদ সলমনের। অনেকে মনে করছেন, এ ক্ষেত্রে স্বচ্ছতার চেয়ে সু-সম্পর্কের দিক থেকেই অগ্রাধিকার পেয়েছে সৌদি।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি