AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nick Kyrgios: কোকেন পরীক্ষায় পজিটিভ, বড়সড় প্রশ্নচিহ্নের সামনে নিক কিরিয়সের কেরিয়ার!

Dope Test: ঘটনার পর নিজেই মুখ খুলেছেন নিক কিরিয়স। ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে তিনি জানান, ডোপ টেস্টে তাঁর ফল পজিটিভ হয়েছে ও বিষয়টি তাঁর জীবনের একটি গুরুতর অপরাধ। তিনি খুব বড় ভুল করেছেন। যদিও তিনি নিজের ভুল অন্য কারও উপর চাপাননি।

Nick Kyrgios: কোকেন পরীক্ষায় পজিটিভ, বড়সড় প্রশ্নচিহ্নের সামনে নিক কিরিয়সের কেরিয়ার!
নিক কিরিয়সImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 7:54 PM
Share

অস্ট্রেলিয়া : প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট নিক কিরিওসের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি। কোকেনের পরীক্খায় পজিটিভ হওয়ার পর এই অজি তারকাকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে এজেন্সি। নিজের ভুল স্বীকার করে ইতিমধ্যেই অনুরাগী, পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন কিরিয়স।

বুধবার ITIA-র তরফে জানানো হয়েছে, কিরিয়সের নমুনায় Benzoylecgonine (বেনজোয়লেকজোনাইন) নামে একটি নিষিদ্ধ পদার্থের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এটি কোকেন সেবনের পর শরীরে তৈরি হওয়া একটি পদার্থ। গত জুন মাসে মায়োর্কায় আয়োজিত একটি ATP ২৫০ টুর্নামেন্ট চলাকালীন কিরিয়সের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৩১ বছর বয়সী এই তারকা একসময় এটিপি ক্রমতালিকায় ১৩ নম্বরে ছিলেন। গত ৪ আগস্ট থেকে তিনি সাসপেন্ড রয়েছেন। এর আগে ১৭ জুলাই বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র অনুমোদিত একটি পরীক্ষাগারে তাঁর নমুনাতে এই নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়।

ঘটনার পর নিজেই মুখ খুলেছেন নিক কিরিয়স। ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে তিনি জানান, ডোপ টেস্টে তাঁর ফল পজিটিভ হয়েছে ও বিষয়টি তাঁর জীবনের একটি গুরুতর অপরাধ। তিনি খুব বড় ভুল করেছেন। যদিও তিনি নিজের ভুল অন্য কারও উপর চাপাননি। বরং, তিনি তাঁর ফ্যান, পরিবার, স্পনসর – সবার কাছে ক্ষমা চেয়েছেন। এমনকি তাঁকে যাঁরা আদর্শ মানে, তাদের কাছেও ক্ষমা চেয়েছেন নিক। যদিও এই ঘটনার পর তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠছে।  চোটের কারণে বারবার তাঁর কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছর মাত্র ৪টি ম্যাচ খেলেছেন নিক। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বারবার চোট পাচ্ছেন তিনি। এর ফলে ব্যাঘাত ঘটছে তাঁর কেরিয়ারে। এবার তিনি গ্র্যান্ড স্ল্যামেও খেলতে পারেননি। সব মিলিয়ে এখন রীতিমতো প্রশ্নের মুখে তাঁর কেরিয়ার।

Follow Us
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য