Indian Cricket Team: বিরাটের পর এবার হার্দিক, আফগানিস্তান সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল
Hardik Pandya: শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন হার্দিক। এমনিতেও চোটের কারণে আইপিএলে মুম্বইয়ের হয়ে সব ম্যাচে খেলেননি হার্দিক। পিঠের চোটের কারণে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ।

কলকাতা : সদ্যই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে দুরন্ত জয় এসেছে ভারতের (Indian Cricket)। এক ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে এসেছে জয়। তবে ওয়ান ডে সিরিজের (ODI Series) আগে আবার চোটের কবলে ভারতীয় শিবির। অতীতে জানা গিয়েছিল, সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলবেন না বিরাট। এবার বিরাটের পাশাপাশি আবার চোটের কবলে পড়লেন ভারতীয় অলরাউন্ডার।
চোটের কারণে এবার দল থেকে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক। এমনিতেও চোটের কারণে আইপিএলে মুম্বইয়ের হয়ে সব ম্যাচে খেলেননি হার্দিক। পিঠের চোটের কারণে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে প্রস্তুতি সারছিলেন এই অলরাউন্ডার। শোনা গিয়েছিল, আগামীকাল ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক কিন্তু আবার মাসলে চোট পাওয়ার ফলে ছিটকে গেলেন তিনি, শোনা গিয়েছে একাধিক রিপোর্টে। BCCI এর এক কর্মকর্তা জানিয়েছেন, হার্দিকের লো-গ্রেড ও কোয়াড্রিসেপ স্প্রেইন হয়েছে ফলে থাইয়ের চোট পেয়েছেন তিনি। এখনই তাঁকে পায়ে চাপ দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন ডাক্তাররা। আপাতত বেঙ্গালুরুতেই থাকবেন হার্দিক, তাঁকে সাহায্য করবেন ফিজিও ও ডাক্তাররা।
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন হার্দিক। তবে চোটের কারণে আবার দল থেকে ছিটকে গিয়েছেন ‘কুংফু পান্ডিয়া’। তাঁর বদলে এই মুহূর্তে কে আসবেন দলে, এখনও জানায়নি BCCI । সিরাজের বদলে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে হার্দিকের না থাকা বিশাল বড় ধাক্কা হবে ভারতীয় দলের জন্য।
