Hardik Pandya New Look: নতুন লুকে হার্দিক পান্ডিয়া, তিরুমালার মন্দিরে পুজো দিয়ে চর্চায় ভারতীয় তারকা!
Indian Cricket: শোনা গিয়েছিল, চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হার্দিক। আইপিএল ২০২৬-এর পর তিনি প্রথমে পিঠে ও পরে হাঁটুতে চোট পান। সেই কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে কুংফু পান্ডিয়া। খবর শোনা গিয়েছে, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স-এ নিজের রিহ্যাব ও ফিটনেস পরীক্ষা পাশ করেছেন তিনি।

তিরুমালা : বেশ কয়েকদিন ধরেই চর্চায় আছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আগেই শোনা গিয়েছিল, মুম্বইয়ের শিবির ছাড়তে চলেছেন তিনি। তাঁকে দলে নেওয়ার জন্য নাকি ঝাঁপিয়েছে চেন্নাই, কেকেআরসহ বেশ কয়েকটি দল। এবার এই চর্চার মাঝেই সম্পূর্ণ নতুন চেহারায় দেখা গেল হার্দিককে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী মাহিয়েকা শর্মা। তাঁদের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
HARDIK PANDYA AT TIRUMALA 😍 [📸: Nature of Tirupati] pic.twitter.com/LCbdemuQ26
— Johns. (@CricCrazyJohns) August 2, 2026
সম্পূর্ণ ন্যাড়া মাথায় দেখা গিয়েছে হার্দিককে। বান্ধবী মাহিয়েকাকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। সেখানে গিয়ে তাঁরা পুজো দেন, সেখানকার গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ‘সুপ্রভাতম সেবা’-য় অংশগ্রহণ করেন ও ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নেন। সাদা পোশাকে মন্দিরে যান হার্দিক ও তাঁর বান্ধবী। সেই মুহূর্তের ছবি, ভিডিও ভাইরাল হলেও সবথেকে বেশি ভাইরাল হয় হার্ডিকের ন্যাড়া মাথার ছবি। তিরুমালা মন্দিরে বহু ভক্ত মানত পূরণ করতে মাথার চুল দান করেন। তাই অনেকেই মনে করছেন, হার্দিক নিজেও সেই নিয়মের পালন করেছেন। চোটের কারণে আফগানিস্তান, ইংল্যান্ড, জিম্বাবোয়ে – তিন সিরিজেই খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। আইপিএল ২০২৬-এর পর আর তাঁকে দেখাও যায়নি মাঠে। এই আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন ছিলেন হার্দিক।
শোনা গিয়েছিল, চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হার্দিক। আইপিএল ২০২৬-এর পর তিনি প্রথমে পিঠে ও পরে হাঁটুতে চোট পান। সেই কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে কুংফু পান্ডিয়া। খবর শোনা গিয়েছে, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স-এ নিজের রিহ্যাব ও ফিটনেস পরীক্ষা পাশ করেছেন তিনি ফলে ভারতের হয়ে সীমিত ওভারের সিরিজে তাঁর খেলার সম্ভাবনা বাড়ছে। সীমিত ওভারে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে হার্দিক একজন। তাই আশা করা হচ্ছে, চোট সারিয়ে খুব জলদি মাঠে ফিরবেন তিনি।
