AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hockey World Cup: ৫২ বছরে সেরা ফল, ভারতের মহিলা হকি দলের জন্য বিশেষ ঘোষণা করল ফেডারেশন!

Indian Hockey Team: সালিমা টেটের নেতৃত্বে ও সোর্ড মেরিনা কোচিংয়ে ভারত ৬ ম্যাচে মাত্র ১ ম্যাচে হেরেছে। টুর্নামেন্টে চিন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে ভারত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও ৬-১ গোলে হারিয়েছে। ১৯৭৪ সালে বিশ্বকাপের প্রথম সংস্করণে চতুর্থ হওয়ার পর এটাই বিশ্বকাপে ভারতের সেরা ফল।

Hockey World Cup: ৫২ বছরে সেরা ফল, ভারতের মহিলা হকি দলের জন্য বিশেষ ঘোষণা করল ফেডারেশন!
ভারতীয় মহিলা হকি দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 2:15 PM
Share

নয়াদিল্লি: সদ্যই শেষ হয়েছে হকি বিশ্বকাপ। দুর্দান্ত ফল করেছে ভারতের মহিলা দল। পঞ্চম স্থানে শেষ করেছে ভারতের মেয়েরা। এমনকি ৫২ বছরের ইতিহাসে সবথেকে ভাল পারফরম্যান্স করেছে মহিলা দল। আমস্টালভিনে ৫ম স্থানের নির্ধারণ ম্যাচে জার্মানিকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। এরপর হকি ইন্ডিয়ার পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে বিশেষ সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হয়েছে।

জার্মানিকে ৩-১ গোলে হারানোর পরেই হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে ঘোষণা করেছেন, টিম ইন্ডিয়াকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁর কথায় ,“এই ফল আসলে ভারতের জন্য ঐতিহাসিক। ৫২ বছর পর দল পঞ্চম হয়ে দেখিয়েছে, কঠোর পরিশ্রম, লড়াই করলে কতটা সফল হওয়া যায়। পুরো টুর্নামেন্টে দল ভাল খেলেছে এবং এর জন্যই হকি ইন্ডিয়ার তরফ থেকে এই অর্থ পুরস্কার ঘোষণা করতে পেরে আমি গর্বিত।” এর ফলে ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়রা প্রত্যেকে পাবেন ২ লক্ষ টাকা। এর পাশাপাশি দলের সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ১ লক্ষ টাকা।

সালিমা টেটের নেতৃত্বে ও সোর্ড মেরিনা কোচিংয়ে ভারত ৬ ম্যাচে মাত্র ১ ম্যাচে হেরেছে। টুর্নামেন্টে চিন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে ভারত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও ৬-১ গোলে হারিয়েছে। ১৯৭৪ সালে বিশ্বকাপের প্রথম সংস্করণে চতুর্থ হওয়ার পর এটাই বিশ্বকাপে ভারতের সেরা ফল। এবার এশিয়ান গেমসে নজর দিয়েছে টিম ইন্ডিয়া। আগের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারতের মেয়েরা। এবার সেই পদকের রং বদলে সোনালী বা রুপোলি করতে চাইবেন সালিমারা। উল্লেখযোগ্য বিষয় হল, আগে প্রো লিগের মাধ্যমে নিয়মিত ভাল দলের সঙ্গে খেলতে পারত ভারত। এবার সেটাই বদলে গিয়েছে। কারণ এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে টিম ইন্ডিয়া। এই ফল নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে টিমকে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা