
আজ আরসিবির প্রতিপক্ষ সেই গুজরাট, যারা প্রথম কোয়ালিফায়ারে একপ্রকার বিধ্বস্ত হয়েছিল এই আরসিবির বিরুদ্ধেই। ২৫৪ রান তাড়া করতে নেমে রীতিমতো লুটিয়ে পড়েছিল গুজরাটের ব্যাটিং। আজ আরসিবি বা গুজরাট – দুই দলই এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে। দুই দলই অতীতে চ্যাম্পিয়ন হয়েছে একবার করে। গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল ২০২২ সালে, কোহলিরা গতবছর। সেই দিক থেকে বিচার করলে, যদি আজ আরসিবি জেতে, তাহলে চেন্নাই, মুম্বইয়ের পর টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বেন রজতরা। তবে গত ম্যাচে হারলেও আজ লড়াই কিন্তু একদমই একপাক্ষিক হবে না। কারণ গুজরাটের টপ অর্ডারে সাই সুদর্শন ও অধিনায়ক শুবমান গিল দুরন্ত ফর্মে।
কোহলির ব্যাটে ৬ এবং টানা দুই বার আইপিএল চ্যাম্পিয়ন কোহলির দল। ১৭ বছর টানা ব্যর্থতা থেকে পরপর ২ বছর চ্যাম্পিয়ন আরসিবি।
আসছে আসছে, টানা দুই বার আইপিএল আসছে আরসিবি শিবিরে। কোহলির ক্যাচ মিস করলেন শুবমান এবং সবাই জানে, কোহলির ক্যাচ মিসের খেসারত দিতেই হয় বিপক্ষ দলকে। ১৮ বলে আরসিবির দরকার মাত্র ৯ রান।
কোহলিকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন টিম ডেভিড। ১৪ তম ওভারের শেষ বলে তাঁকে আউট করলেন আরশাদ খান। ১৭ বলে ডেভিড করলেন ২৪ রান । কোহলি অপরাজিত ৫৭ রানে।
এক ওভার আগেই রশিদ খান আউট করলেন রজতকে (১৫) ও করুনাল (১)কে। তারপরেও ভাল জায়গায় আরসিবি। অর্ধশতরান করে ফেললেন বিরাট রাজা।
একা রামে রক্ষে নেই, সুগ্রীব সহায়। একদিকে কোহলি ও অন্যদিকে রজত – দুইয়ের প্রবল পরাক্রমে দিশাহারা গুজরাট। ৮ ওভার শেষে আরসিবি ৮৮/২। কোহলি ১৬ বলে ৩৮ নট আউট। রজত ১২ বলে ১৫ নট আউট।
রাবাডার সামনে সাবলীল ব্যাট করছেন বিরাট। ৬ ওভার শেষে আরসিবি ২ উইকেট হারিয়ে ৭০। ১ রানে আউট হলেন দেবদত্ত। ১২ বলে ৩৫ রানে অপরাজিত বিরাট।
প্রথম উইকেটের পতন আরসিবির। সিরাজের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। রানের চাপ কমানোর দায়িত্ব নিয়েছিলেন ভেঙ্কি। ১৬ বলে ৩২ রানে তাঁর ক্যাচ নিলেন রাবাডা। এই ওভারে এল ৮ রান।
চতুর্থ ওভারে কাগিসো রাবাডার ওভার থেকে এল ১৯ রান। ১৮ রান নিলেন কোহলি নিজেই। ১০ বলে ২৮ রানে অপরাজিত বিরাট।
প্রথম ওভার থেকেই দুরন্ত ব্যাটিং করছেন বিরাট ও ভেঙ্কটেশ আইয়ার। ৩ ওভার শেষে আরসিবির স্কোর ৩৬/০। কোহলি অপরাজিত ৯ রানে। ভেঙ্কটেশ খেলছেন ২৬ রানে।
প্রথম ইনিংস শেষ। গুজরাটের ইনিংস শেষ হল ১৫৫ রানে। হারাতে হল ৮টি উইকেট। ৩ রানে অপরাজিত রইলেন রাবাডা ও ৫০ রানে অপরাজিত রইলেন ওয়াশিংটন সুন্দর। ভুবনেশ্বর কুমার, হ্যাজলউড নিলেন ২টি উইকেট। রশিখ সালাম দার নিলেন ৩টি উইকেট। এই নিয়ে এক আইপিএলের সিজনে ১৯ উইকেট পেলেন রশিখ।
একটি উইকেটের পতন হল গুজরাট টাইটানসের। দুরন্ত বোলিং করছে আরসিবি। হ্যাজলউড, ভুবির পর এবার রসিখ। এই নিয়ে আইপিএলে ১৮ উইকেট হয়ে গেল তাঁর। তাঁর বলে আউট হয়ে ফিরলেন রাহুল তেওয়াটিয়া।
অবশেষে আউট হলেন আরশাদ খান। গত ওভারেই সফল ছিলেন তিনি। কিন্তু এবার প্রথম বলই বাউন্সার। মারতে গিয়ে রসিখ সালাম দারের হাতে ধরা পড়লেন আরশাদ।
আইপিএল ফাইনালে আজ মুখোমুখি রজত পাতিদারের আরসিবি ও শুবমান গিলের গুজরাট। ২০২০ সাল থেকে ধরলে এই নিয়ে শেষ ৭ বছরে ৬ বার প্লে অফ খেলল আরসিবি। আবার ২০২২ সালের অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার পর আজ আবার ট্রফি জেতার হাতছানি গিলের গুজরাটের সামনে।