AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, IR IRAN: গোল করে গুলি করার সেলিব্রেশন করে বিতর্ক, আমেরিকাকে বার্তা ইরানের ফুটবলারদের?

Mohammed Mohebi: অনেক সমর্থকই স্টেডিয়ামের বাইরেও বিক্ষোভ দেখান। বেশ কিছু লোক ইরানের পুরোনো পতাকা নিয়েও বিক্ষোভ করেন। যদিও স্টেডিয়ামে কড়া নিরাপত্তা থাকার ফলে খুব একটা অসুবিধে হয়নি ও ম্যাচেও এর কোনও প্রভাব পড়েনি। ম্যাচে ইরান ২-২ ড্র করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

FIFA World Cup 2026, IR IRAN: গোল করে গুলি করার সেলিব্রেশন করে বিতর্ক, আমেরিকাকে বার্তা ইরানের ফুটবলারদের?
এই সেলিব্রেশন করেই বিপাকে মোহেবি।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 12:57 PM
Share

আমেরিকা : বিশ্বকাপ (FIFA World Cup) শুরু হওয়ার আগেই একের পর এক বিতর্কের কেন্দ্রে ছিল ইরান (Iran)। একদিকে যেমন ইরানের জন্য বিশেষ নীতি দেখিয়েছিল আমেরিকা (USA), তেমনই বিশ্বকাপে প্রথমে খেলবে না বলেও পরে আবার খেলতে আসে ইরান দল। তবে এবার ইরানের প্রথম ম্যাচ ঘিরেই বিতর্ক চরমে।

আজ ভোর রাতে ইরানের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। সেই ম্যাচ ড্র হয়েছে ২-২ ফলে। তবে ম্যাচের চেয়েও বেশি বিতর্ক হচ্ছে ইরানের মিডফিল্ডার মহম্মদ মোহেবিকে (Mohammed Mohebi) নিয়ে। ইরানের দ্বিতীয় গোল করে বিতর্কিত সেলিব্রেশন করেছেন মোহেবি, মত অনেকের। একই সঙ্গে এই ম্যাচে খেলতে নামার আগে নিজেদের দেশবাসীদের থেকেই বিক্ষোভের মুখে পড়েন ইরানের খেলোয়াড়রা। সব মিলিয়ে ইরানের প্রথম ম্যাচেই সঙ্গী হল বিতর্ক।

মোহেবিকে নিয়ে কী ঘটেছে?

গোল করে উদযাপন করেই চাপে পড়েছেন মোহেবি। গতকাল ৬৪ মিনিটে ক্রস থেকে হেড করে গোল দেন তিনি। তারপরেই হাত দিয়ে বন্দুক চালানোর মতো সেলিব্রেশন করেন। এই হাত দিয়ে বন্দুক চালানোর মতো সেলিব্রেশন আগে দেখেছে ফুটবল বিশ্ব। তবে তিনি যেহেতু ইরান দলের সদস্য, তাই হয়ত তাঁকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। তবে যেহেতু আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে, তাই তাঁর এই সেলিব্রেশন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর শাস্তির দাবি করা হচ্ছে। এমনকি ইরানের আগামী ম্যাচগুলোতে যেন না খেলতে পারেন মোহেবি, সেই নিয়েও কথা বলছেন সাধারণ মানুষ।

যদিও আজকের ম্যাচ নিয়ে হামলার আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল অবশেষে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের বেশ কিছু ঘন্টা আগে থেকেই ইরানের হোটেলের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়। আমেরিকার প্রবাসী ইরানিদের দেখানো এই বিক্ষোভে বলা হয়েছে, ইরানের ফুটবলাররা আসল ইরানি নয়। তাঁরা আসলে ‘জঙ্গি’। ইরানের বর্তমান শাসকদের অধীনে খেলতে আসা এই ফুটবলাররা ইরানকে প্রতিনিধিত্ব করতে আসেননি, বলছেন বিক্ষোভকারীরা।

এঁদের মধ্যে অনেক সমর্থকই স্টেডিয়ামের বাইরেও বিক্ষোভ দেখান। বেশ কিছু লোক ইরানের পুরোনো পতাকা নিয়েও বিক্ষোভ করেন। যদিও স্টেডিয়ামে কড়া নিরাপত্তা থাকার ফলে খুব একটা অসুবিধে হয়নি ও ম্যাচেও এর কোনও প্রভাব পড়েনি। ম্যাচে ইরান ২-২ ড্র করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে যেহেতু গ্ৰুপের বাকি দুই দলও (বেলজিয়াম ও মিশর) একে অন্যের বিরুদ্ধে ড্র করেছে, তাই চার দলেরই পয়েন্ট ১। তবে এই মুহূর্তে সব বিতর্কের কেন্দ্রে একজনই। গান ফায়ারিং সেলিব্রেশন করে বিপাকে মোহেবি।

Follow Us