AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কর্তারা চান অস্কারের পদত্য়াগ, লাল-হলুদের দায়িত্বে কে ?

ইতিমধ্যেই আইএসএলে ৫ রাউন্ডের শেষে ইস্টবেঙ্গলের পয়েন্ট মাত্র ৮। এই মুহূর্তে তারা রয়েছে পঞ্চম স্থানে। প্রথম চার দল যথাক্রমে মোহনবাগান, জামশেদপুর, মুম্বই সিটি ও গোয়া। ইতিমধ্যেই আইএসএলে হতে চলা কলকাতা ডার্বির তারিখ আবার পিছিয়ে যেতে চলেছে।

কর্তারা চান অস্কারের পদত্য়াগ, লাল-হলুদের দায়িত্বে কে ?
Image Credit: Indian Super League official website, instagram/@eastbengalfootballclub
| Edited By: | Updated on: Mar 17, 2026 | 1:16 PM
Share

কলকাতা : এই মুহূর্তে কলকাতা ময়দানে চর্চিত নাম অস্কার ব্রুজো। দিন তিনেক আগেই লিগ টেবিলের শেষে থাকা কেরালা ব্লাস্টার্সের কাছে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছে অস্কারের দলকে। এই পুরোনো রোগ অর্থাৎ এগিয়ে গিয়েও ম্যাচ ছেড়ে আসা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা। তাঁদের ‘গো ব্যাক’ ধ্বনিও শুনতে হয়েছে লাল-হলুদের কোচকে। এমতাবস্থায় অস্কারকে নিয়েও ধন্দে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আদৌ অস্কার জমানার ইতি ঘটবে কি না বা ঘটলেও কবে হবে, এই বিষয়ে কোনও সদুত্তর দিতে ব্যর্থ লাল-হলুদের কর্তারা। ইতিমধ্যেই নিজের যাবতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ইস্টবেঙ্গলের নাম মুছেছেন অস্কার নিজে। এরপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি অস্কার জমানার শেষ হতে চলেছে ?

অস্কারকে নিয়ে টানাপোড়েন থাকলেও আজ, মঙ্গলবার তাঁর তত্ত্বাবধানেই অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল। সূত্র অনুযায়ী প্রাপ্ত খবর অনুযায়ী, মহামেডান ম্যাচ পর্যন্ত হয়ত সময় পেতে পারেন অস্কার। ইতিমধ্যেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কোন জায়গায় অসুবিধে হচ্ছে অস্কার ব্রুজোর ? ইমামি কর্তাদের মতে, অস্কারের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হয় বোর্ডের। সেখানেই যাবতীয় সমস্যার কথা আলোচনা করা হয়। তবে ইস্টবেঙ্গলের আসল সমস্যা অন্য কোথাও। এই মুহূর্তে অস্কারকে সরিয়ে দিলে তাঁকে মরশুমের পুরো অর্থ বা মাইনে দিতে হবে। এই বড় অর্থ প্রায় ক্ষতিপূরণের সমান। তাই ম্যানেজমেন্ট চাইছে যেন অস্কার নিজেই সরে যান। তাতে হয়ত আলোচনা করেও অস্কারের বকেয়া অর্থ মেটানো সম্ভব হবে। এই বিষয়ে ইতিমধ্যেই তাঁর এজেন্টের সঙ্গে কথা বলছে লাল-হলুদ কর্তারা। প্রথম ২ ম্যাচ জয় দিয়ে শুরু করলেও পরের ৩ ম্যাচে মোট ৭ পয়েন্ট খুইয়েছে ইস্টবেঙ্গল। পরের ৩ ম্যাচে ২ ড্র ও ১ হার জুটেছে লাল-হলুদের কপালে। এই বিষয়েই চূড়ান্ত ব্যর্থ কোচের কাছে একপ্রকার ‘গো ব্যাক’ ধ্বনি দিয়ে ভরিয়ে দিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। আগের ম্যাচে ড্রয়ের পরেই লাল হলুদ সমর্থককূলকে একপ্রকার স্তুতিবাক্য শুনিয়েছিলেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। যদি অস্কার সরে যান, তাহলে তাঁর বদলে ইস্টবেঙ্গল দায়িত্ব দিতে পারে ‘হেড অফ ফুটবল’ থাঙবোই সিংটোকে। থাঙবোই অস্কারের সঙ্গে দল গঠন থেকে শুরু করে দলের গভীরে ইনপুট দেওয়ার বিষয়ে কাজ করেছেন। তাই তাঁকে বাকি ৮ রাউন্ডের জন্য কোচের ভূমিকায় রাখতে পারে ইস্টবেঙ্গল। সূত্র অনুযায়ী খবর, দলের পছন্দ মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন। তাঁর নিজের কাছে আইএসএলের কোচিং করানোর জন্য উপযুক্ত প্রো কোচিং লাইসেন্স রয়েছে। কিন্তু এই মরসুমে আর সঞ্জয়কে কোচ করে বাড়তি খরচ করতে নারাজ ইমামি। সেই ক্ষেত্রে হয়ত আগামী মরসুমে সঞ্জয়কে দেখা যেতে পারে লাল-হলুদ বেঞ্চে।

ইতিমধ্যেই আইএসএলে ৫ রাউন্ডের শেষে ইস্টবেঙ্গলের পয়েন্ট মাত্র ৮। এই মুহূর্তে তারা রয়েছে পঞ্চম স্থানে। প্রথম চার দল যথাক্রমে মোহনবাগান, জামশেদপুর, মুম্বই সিটি ও গোয়া। ইতিমধ্যেই আইএসএলে হতে চলা কলকাতা ডার্বির তারিখ আবার পিছিয়ে যেতে চলেছে। ম্যাচটি হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু ৪ মে অর্থাৎ তার পরের দিন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলপ্রকাশ হবে। তাই সেই ম্যাচ পিছিয়ে খুব সম্ভবত ১৭ মে হওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও সেই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি আইএসএল কর্তৃপক্ষ বা ফেডারেশন। কিন্তু সেই ম্যাচ হলেও ততদিন অস্কার কোচ থাকবেন কিনা, এটাই প্রশ্ন কলকাতা ময়দানে।

Follow Us