AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumar Sangakkara: ডাবলিনে তিক্ত অভিজ্ঞতা, বিমানবন্দরে দুর্ব্যবহারের শিকার সঙ্গকারা

Dublin Airport: কর্মীদের কথা বলার নিয়ম, নিয়ম মেনে কাজ করার পদ্ধতি - সব নিয়েই ক্ষুব্ধ এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর বক্তব্য, কোনও যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এই প্রথম তাঁর সঙ্গে এত বাজে ব্যবহার হল। যদিও তাঁর এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিমান সংস্থা।

Kumar Sangakkara: ডাবলিনে তিক্ত অভিজ্ঞতা, বিমানবন্দরে দুর্ব্যবহারের শিকার সঙ্গকারা
কুমার সঙ্গকারাImage Credit: PTI
| Updated on: Oct 29, 2026 | 6:42 PM
Share

ডাবলিন: পরিবারকে নিয়ে বিমানবন্দরে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়ার অভিযোগ তুললেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শ্রীলঙ্কার প্রাক্তন নায়ক কুমার সঙ্গকারা। ডাবলিন বিমানবন্দরে রায়ান এয়ারের কর্মীরা তাঁর পরিবারের সঙ্গে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। ২৮ অক্টোবর, বুধবার সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন ৪৮ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার।

Ssd

সঙ্গকারার অভিযোগ, বিমান সংস্থার গেটের কর্মীরা তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাঁদের আচরণ, নিয়ম মেনে কাজ করা নিয়ে প্রশ্ন তুলেছেন সঙ্গকারা। যদিও ঠিক কোন কারণে এই ঘটনার সূত্রপাত, তা বলেননি সঙ্গা। এক্স-এ নিজের পোস্ট সাঙ্গা বলেন, পরিবারের সঙ্গে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে, যা অত্যন্ত হতাশাজনক। কর্মীদের কথা বলার নিয়ম, নিয়ম মেনে কাজ করার পদ্ধতি – সব নিয়েই ক্ষুব্ধ এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর বক্তব্য, কোনও যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এই প্রথম তাঁর সঙ্গে এত বাজে ব্যবহার হল। যদিও তাঁর এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিমান সংস্থা রানএয়ার। ফলে ঠিক কী ঘটেছিল ও অভিযোগের পিছনে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত সঙ্গকারা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। দেশের হয়ে ১৩৪ টেস্ট, ৪০৪ ওডিআই, ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার। টেস্টে ১২,৪০০ রান করেছেন তিনি। টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি আছে তাঁর। ওডিআই-তেও করেছেন ১৪ হাজারের বেশি রান। ২০০৭ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেললেও বিশ্বকাপ জেতেনি শ্রীলঙ্কা। কিন্তু সেই সঙ্গকারার সঙ্গেই এবার এই বাজে ব্যবহার করার অভিযোগ হল।

Follow Us