AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi Plant Name: ফুটবল মাঠের বাইরে আবার নজির, উদ্ভিদের নামকরণ মেসির নামে

Botany: উদ্ভিদবিজ্ঞানে নতুন প্রজাতির নামকরণের সময় কোনও বিশিষ্ট ব্যক্তির প্রতি সম্মান জানিয়ে তাঁর নাম ব্যবহার করা যেতে পারে। উদ্ভিদটির সাদা ও হালকা নীল পাপড়ি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ফুটবল জার্সির প্রতীক। ২০০৫-২০২৬, টানা ২১ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

Lionel Messi Plant Name: ফুটবল মাঠের বাইরে আবার নজির, উদ্ভিদের নামকরণ মেসির নামে
লিওনেল মেসিImage Credit: PTI
| Updated on: Oct 18, 2026 | 1:50 PM
Share

কলকাতা : ফুটবল মাঠে একাধিক রেকর্ড গড়েছেন মেসি। জিতেছেন একাধিক ট্রফি। ৪ বছর আগে বিশ্বকাপ জিতেছেন বিশ্বকাপও। এবার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি পদক। তবে এটি অন্যরকম। ফুটবল জগতের বাইরে, উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রেও অমর হয়ে থাকবেন এই আর্জেন্টাইন মহাতারকা। বিজ্ঞানীরা নতুন আবিষ্কৃত একটি উদ্ভিদের নাম রেখেছেন তাঁর নামে।

উদ্ভিদটির নাম ‘সালভিয়া মেসি’ বা Salvia Messii। মধ্য ও দক্ষিণ পেরুর আন্দিজ পার্বত্য অঞ্চলে এই উদ্ভিদটির দেখা মেলে। এর সাদা ও হালকা নীল রঙের ফুলের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সির রঙের মিল রয়েছে। সেই সাদৃশ্য থেকেই আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ক মেসির নামে উদ্ভিদটির নামকরণের সিদ্ধান্ত নেন গবেষকরা। আন্তর্জাতিক উদ্ভিদ বিষয়ক পত্রিকা Phytotaxa-র অক্টোবর সংখ্যাতে এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। গবেষকরা উদ্ভিদটিকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন। কারণ, খুব সীমিত ভৌগোলিক অঞ্চলে এর অস্তিত্ব রয়েছে। ফলে উদ্ভিদটির প্রাকৃতিক অবস্থান ও ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবিষ্কার পেরুর আন্দিজ অঞ্চলে উদ্ভিদবৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানের প্রসার আরও বাড়িয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের বিরল উদ্ভিদ সংরক্ষণের গুরুত্বও সামনে এনেছে।

কেন মেসির নামে উদ্ভিদের নাম?

এর উত্তর লুকিয়ে আছে ফুলের রংয়ে। উদ্ভিদটির সাদা ও হালকা নীল পাপড়ি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ফুটবল জার্সির প্রতীক। ২০০৫-২০২৬, টানা ২১ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এর পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ২টি কোপা আমেরিকার শিরোপা ও রেকর্ড ৮টি ব্যালন ডি অর।

উদ্ভিদটির নাম ‘Salvia Messi’ নামকরণের পিছনেও রয়েছে বৈজ্ঞানিক নিয়ম। উদ্ভিদবিজ্ঞানে নতুন প্রজাতির নামকরণের সময় কোনও বিশিষ্ট ব্যক্তির প্রতি সম্মান জানিয়ে তাঁর নাম ব্যবহার করা যেতে পারে। এখানে সালভিয়া হল উদ্ভিদের প্রজাতির নাম ও মেসি অংশটি মেসির নামের প্রতি শ্রদ্ধার নিদর্শন।

শুধু মেসির সঙ্গে নাম যোগ করা নয়, উদ্ভিদটির বিপন্ন অবস্থার জন্যও এটি চর্চায় এসেছে। সীমিত এলাকায় জন্মানোর কারণে এর প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা খুব জরুরি। নতুন প্রজাতিটির সন্ধান তাই ফুটবল তারকার সম্মানের পাশাপাশি আন্দিজ অঞ্চলের বিপন্ন হওয়া জীববৈচিত্র্যর কথাও মনে করাচ্ছে।

Follow Us