AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, ARG vs JOR score: শেষ ম্যাচেও অব্যাহত মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে নক আউটে স্কালোনির ছেলেরা!

Argentina: অতীতেই স্কালোনি বলেছিলেন, গ্ৰুপ পর্বে কোনও দলকেই হালকা ভাবে নিতে চায় না আর্জেন্টিনা। কিন্তু আজ কি হয়েছিল মার্টিনেজদের? কেন এরকম গা ছাড়া মনোভাব দেখছিলেন তাঁরা? কেন মেসিকে নিয়মরক্ষার ম্যাচেও নামাতে হল? স্রেফ গোলের জন্যই কি? মনে হয় না। নাকি একটা বার্তা দিতে, যে কোনও ম্যাচেই গা ছাড়া মনোভাব দেখানো যাবে না?

FIFA World Cup 2026, ARG vs JOR score: শেষ ম্যাচেও অব্যাহত মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে নক আউটে স্কালোনির ছেলেরা!
লিওনেল মেসিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 28, 2026 | 10:34 AM
Share

আর্জেন্টিনা – ৩ (সেলসো, লাউতারো মার্টিনেজ, মেসি) : জর্ডন – ১ (আল তামারি)

ডালাস : ভাবুন তো, আর্জেন্টিনা (Argentina) বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলছে আর মেসি বেঞ্চে বসে। এই দৃশ্য কবে দেখেছে নব্য ফুটবল ফ্যান? আজ দেখল। যদিও, তাতে খুব একটা যে অসুবিধে হল, তা নয়। বরং জর্ডনের (Jordan) বিরুদ্ধে আজ মাঠে নামার আগে মেসিকে নিয়ে ভাবনাই ছিল না আর্জেন্টিনা কোচ স্কালোনির (Lionel Scaloni)। তবু তিনি মাঠে নামলেন, গোল করলেন, রেকর্ড গড়লেন, রেকর্ড ভাঙলেন। রেকর্ড আর মেসি – দুটোই কি একে অন্যের সমার্থক শব্দ?

অতীতেই স্কালোনি বলেছিলেন, গ্ৰুপ পর্বে কোনও দলকেই হালকা ভাবে নিতে চায় না আর্জেন্টিনা। কিন্তু আজ কি হয়েছিল মার্টিনেজদের? কেন এরকম গা ছাড়া মনোভাব দেখছিলেন তাঁরা? কেন মেসিকে নিয়মরক্ষার ম্যাচেও নামাতে হল? স্রেফ গোলের জন্যই কি? মনে হয় না। নাকি একটা বার্তা দিতে, যে কোনও ম্যাচেই গা ছাড়া মনোভাব দেখানো যাবে না? জর্ডন আজ নিজের ভুলেই পরাস্ত হল। ১৯ মিনিটে প্রথম গোল খেল জর্ডন। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করলেন সেলসো। ৩১ মিনিটে পড়ে পাওয়া চোদ্দ আনার মতোm পেনাল্টি থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ। মার্টিনেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেড করেন সেনসি, যা বাঁচিয়ে দেন জর্ডনের গোলকিপার। কিন্তু, দুর্ভাগ্যবশত , সেনসির মাথায় পা লাগে জর্ডনের খেলোয়াড়ের ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করতে ভুল করেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গা ছাড়া মনোভাবের চক্করেই গোল খেয়ে গেলেন এমিলিয়ানোরা। ৫৫ মিনিটের মাথায় জর্ডন গোল করতেই ৬০ মিনিটের মাথায় লাউতারোকে তুলে মেসিকে নামালেন স্কালোনি। ৬৪ মিনিটে ফ্রিকিক বাইরে মারলেও ৮০ মিনিটে আবার ফ্রি কিক পেল আর্জেন্টিনা  এবং এবার আর ভুল করেননি মেসি। ফ্রি কিক থেকে গোল করে একদিকে তিনি যেমন বিশ্বকাপে ১৯ খানা গোল করে ফেললেন, তেমনই বিশ্বকাপ ২০২৬ এ তাঁর পা থেকে এল ৬ গোল, যা এখনও সর্বোচ্চ। ফলে জর্ডনের পরাক্রম সত্ত্বেও ৩-১ গোলে জিতে অপরাজিত হয়ে গ্ৰুপ টপ করল আর্জেন্টিনা। রাউন্ড অফ ৩২ এ তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। তবে, যেভাবে আজকে ডিফেন্স মাঝে বাজে খেলা শুরু করেছিল, তা চিন্তায় রাখবে স্কালোনিকে।

Follow Us
কলকাতার হকারদের নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা
কলকাতার হকারদের নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ...
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ...
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ