AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi in Spiderman Movie: এবার স্পাইডারম্যানের সঙ্গে দুনিয়া বাঁচাবেন লিওনেল মেসি? ভাইরাল ভিডিয়ো দেখে উল্লসিত নেটপাড়া!

Spider Man Brand New Day: এটি এমসিইউ-এর নতুন স্পাইডারম্যান হোম সিরিজের চতুর্থ সিনেমা। এই সিনেমার গল্প শুরু হয়েছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডার ম্যান : নো ওয়ে হোম থেকে। ছবিতে স্পাইডার ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে এমজের চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া ও এমজের বন্ধু নেডের চরিত্রে রয়েছেন জেকব বালাটন।

Lionel Messi in Spiderman Movie: এবার স্পাইডারম্যানের সঙ্গে দুনিয়া বাঁচাবেন লিওনেল মেসি? ভাইরাল ভিডিয়ো দেখে উল্লসিত নেটপাড়া!
লিওনেল মেসি ও টম হল্যান্ড। Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 11:36 AM
Share

আমেরিকা : তিনি, লিওনেল মেসি (Lionel Messi) বিশ্বের এক নম্বর। তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। কী পাননি তিনি? ব্যালন ডি অর থেকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিশ্বকাপ – ফুটবল বিশ্বের প্রায় অধিকাংশ ট্রফিই তাঁর দখলে। মেসিকে ফুটবল বিশ্বের সুপার হিউম্যান বললে ভুল হবে না। কিন্তু, এবার যদি মেসিকে সিনেমার পর্দায় দেখা যায়? তাহলে?

শীঘ্রই মুক্তি পেতে চলেছে মার্ভেল স্টুডিওসের পরব্রতী সিনেমা ‘স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। সেই সিনেমারই বিজ্ঞাপনী প্রচার করতে দেখা গেল লিওনেল মেসিকে। যদিও এখনও তাঁকে নিয়ে কোনও সুপারহিরো সিনেমা তৈরী হয়নি, কিন্তু প্রচারে দেখা গেল মেসিকে। নির্মাতাদের তরফে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, মেসি স্পাইডার ম্যানকে খুঁজছে। সেই খোঁজেই সে আসে নিউ ইয়র্কের একটি গ্রোসারি স্টোরে। সেখানেই মেসির সঙ্গে দেখা হয় পর্দার পিটার পার্কার বা স্পাইডারম্যান টম হল্যান্ডের সঙ্গে। তখন মেসি জানান, তিনি মোবাইলে একটি ট্র্যাকার ব্যবহার করে স্পাইডার ম্যানকে খুঁজছেন। এরপর পিটার একটি ঘরে ঢুকে যান ও স্পাইডার ম্যানের পোশাকে বেরিয়ে আসেন। তারপর দুজনকে একসঙ্গে বেরিয়ে পড়তে দেখা যায়। এই দেখে মুগ্ধ হয়ে যান মেসি।

যদিও, অতীতে বহু প্রমোশনাল ভিডিওতে অংশ নিতে দেখা গিয়েছে মেসিকে। এবার মার্ভেলের এই সিনেমার বিজ্ঞাপনী প্রচারে দেখা গেল মেসিকে। এটি এমসিইউ-এর (Marvel Cinematic Universe) নতুন স্পাইডারম্যান হোম সিরিজের চতুর্থ সিনেমা। এই সিনেমার গল্প শুরু হয়েছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডার ম্যান : নো ওয়ে হোম থেকে। ডক্টর স্ট্রেঞ্জ জাদুর ফলে সবাই পিটারকে ভুলে যায়। এবার সে নিজেই দায়িত্ব নেয় শহরকে রক্ষা করার। ফলে, এই সিনেমাতে দেখা যাবে পিটারের নতুন জীবন, নতুন ভিলেনদের আগমন ও নতুন নতুন চ্যালেঞ্জ।

ছবিতে স্পাইডার ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে এমজের চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া ও এমজের বন্ধু নেডের চরিত্রে রয়েছেন জেকব বালাটন। এই সিনেমাতে বিশেষ ভূমিকায় রয়েছেন আরও একটি চরিত্র হাল্কও। ভারতে এই সিনেমা মুক্তি পাবে আগামী ৩০ জুলাই। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় – এই ৬টি ভাষায় ভারতে মুক্তি পাবে স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে। এবার সেই সিনেমারই প্রচার করে বিশ্বকাপের মাঝেই সিনেমার উত্তাপ একটু বাড়িয়ে দিলেন মহাতারকা মেসি।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের