AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manu Bhaker: প্যারিস অলিম্পিকে পেয়েছেন জোড়া পদক, এ বার মনু ভাকের পাবেন বিশেষ সম্মান

Paris Olympics 2024 Closing Ceremony: ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে হবে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান। ১১ অগস্ট, রবিবার হবে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রথা ভেঙে এ বারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শ্যেন নদীতে। যা চিরকাল থেকে যাবে ইতিহাসের পাতায়।

Manu Bhaker: প্যারিস অলিম্পিকে পেয়েছেন জোড়া পদক, এ বার মনু ভাকের পাবেন বিশেষ সম্মান
Manu Bhaker: প্যারিস অলিম্পিকে পেয়েছেন জোড়া পদক, এ বার বিশেষ সম্মান পাবেন মনু ভাকের Image Credit: PTI
| Updated on: Aug 05, 2024 | 2:17 PM
Share

কলকাতা: প্যারিস গেমসে জোড়া ব্রোঞ্জ পেয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় শুটার মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস গেমসে শুটিং থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মনু ভাকের। এ বার তিনি বিশেষ সম্মান পেতে চলেছেন। আর কয়েকদিন পর শেষ হয়ে যাবে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। ১১ অগস্ট প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই ভারতের হয়ে পতাকা বইবেন মনু ভাকের।

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়ে প্যারিস গেমসে ভারতের পদকের খাতা খুলেছিলেন মনু ভাকের। প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক পেয়ে ইতিহাসের পাতায় নাম তোলেন মনু। সেখানেই তিনি থেমে থাকেননি। অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদক অর্জন করে কীর্তিও গড়েন মনু।

১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পাওয়ার পর মনু ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংয়ের সঙ্গে নেমেছিলেন। সেখানেও মনু পান ব্রোঞ্জ। অল্পের জন্য প্যারিস থেকে মনু পদকের হ্যাটট্রিক করে ফিরতে পারলেন না। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালেও উঠেছিলেন মনু। তবে হাঙ্গেরির শুটারের সঙ্গে শুট-অফে পাঁচটির মধ্যে দুটি শট মিসই পার্থক্য হয়ে দাঁড়াল। ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেন মনু।

প্যারিস অলিম্পিকে জোড়া পদক পাওয়া মনু ভাকের এ বার বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে মনু ভাকেরকে পতাকাবাহক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি অসাধারণ পারফর্ম করেছেন। এবং এই সম্মান পাওযার যোগ্য।’ এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত মনু। তিনি বলেন, ‘ভারতীয় টিমে এমন অনেকেই রয়েছেন, যাঁরা এই সম্মান পাওয়ার যোগ্য। কিন্ত আমি এই সম্মান পাওয়ায় ভীষণ গর্বিত।’

Follow Us