AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohunbagan Supergiant vs Delhi SC: মহাষষ্ঠীতে জয়ে ফিরল মোহনবাগান, পিছিয়ে পড়েও দিল্লি বধ মিগুয়েলদের

ISL 2026-27: যেদিন থেকে লি আরউইন বাগানে পা রেখেছেন, সেদিন থেকেই তাঁর খেলা দেখে সন্তুষ্ট ভক্তরা। আইএফএ শিল্ড হোক বা আইএসএল - দুই প্রতিযোগিতাতেই গোল করেছেন লি। শুরু থেকেই বেশ কয়েকবার আক্রমণ করেছিলেন মহম্মদ আইমিন। কিন্তু বাগান ডিফেন্ডারদের তৎপরতায় খুব একটা বিপাকে পড়েনি বাগান।

Mohunbagan Supergiant vs Delhi SC: মহাষষ্ঠীতে জয়ে ফিরল মোহনবাগান, পিছিয়ে পড়েও দিল্লি বধ মিগুয়েলদের
জয় পেল মোহনবাগান।Image Credit: Facebook/Mohun Bagan Super Giant
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 11:42 PM
Share

দিল্লি: আজ মহাষষ্ঠী। সেই পুণ্যদিনেই দিল্লি এসসির বিরুদ্ধে জিতল মোহনবাগান এসজি। একই সঙ্গে আইএসএল ২০২৬-২৭ মরসুমে প্রথম জয় পেল মোহনবাগান এসজি। ১-০ পিছিয়ে থেকেও ১-২ জিতল মোহনবাগান। নেপথ্যে ‘টুবলু’ মিগুয়েল ও লি আরউইন। যেদিন থেকে লি আরউইন বাগানে পা রেখেছেন, সেদিন থেকেই তাঁর খেলা দেখে সন্তুষ্ট ভক্তরা। আইএফএ শিল্ড হোক বা আইএসএল – দুই প্রতিযোগিতাতেই গোল করেছেন লি। আজ ষষ্ঠীতে জয় এল বাগান সরণিতে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল দিল্লি। শুরু থেকেই বেশ কয়েকবার আক্রমণ করেছিলেন মহম্মদ আইমিন। কিন্তু বাগান ডিফেন্ডারদের তৎপরতায় খুব একটা বিপাকে পড়েনি বাগান। যদিও ২৩ মিনিটে ডিফেন্সের ভুলেই গোল খেল মোহনবাগান। মনোজ মহম্মদের বাড়ানো বল থেকে বল পান নামতে। বিশালকে কাটিয়ে বল গোলে ঠেলতে ভুল করেননি তিনি। ১-০ এগিয়ে যায় দিল্লি। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু চেষ্টা বাগান করলেও আর গোল করতে পারেনি। যদিও বেশ কিছু সেভ দিয়েছেন বাগান কিপার বিশাল কাইথ, নাহলে আরও বিপাকে পড়তে পারত মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে যেন এক অন্য মোহনবাগান। ৫৩ মিনিটে আইমেনের শট আটকে দিলেন বিশাল। এর ঠিক কিছুক্ষণ পরেই সমতা ফেরাল মোহনবাগান। মিগুয়েল দুরন্ত পায়ের ঝলক থেকে বল পেলেন থাপা। তাঁর মাইনাস থেকে কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দিলেন লি আরউইন। ৫৯ মিনিটে বক্সের মাথা থেকে বল গোলে ঢুকিয়ে দিলেন মিগুয়েল। যদিও এর কৃতিত্ব আপুইয়াকে দেওয়া উচিত। তিনি প্রায় ৩ জনের মধ্যে থেকেও বল মিগুয়েলকে না দিলে গোল হত কিনা বলা অসম্ভব।

গোল খেয়ে এরপর যেন ছন্দপতন ঘটে দিল্লির। অকারণে মিগুয়েলকে আঘাত করা শুরু করলেন দিল্লির ফুটবলাররা। পরিস্থিতি এমন হয়, যে রেফারিকে ম্যাচ বন্ধ রাখতে হয় প্রায় কিছুক্ষণ। যদিও বাগানের গোল মিসের রোগ কবে সারবে, তা বলা মুশকিল। ফাঁকা গোল মিস করলেন লিস্টন ও সমীর জেলকোভিচ। আটকে গেল মণবীরের শটও। তাই আইএসএলে প্রথম জয় পেল মোহনবাগান, কিন্তু অনেকগুলো চিন্তা রয়েই গেল। তবে প্রশ্ন রইল, বাগানের এই সমস্যাগুলো কবে মিটবে। আদৌ মিটবে তো?

Follow Us