AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Football: কলকাতা ময়দানে প্রত্যাবর্তন রাহুল ভেকের, সঙ্গে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলারকে নিতে চলেছে মোহনবাগান?

Mohunbagan: অতীতেও রাহুল কলকাতায় খেলে গিয়েছেন কিন্তু মোহনবাগানে খেলেননি তিনি। এবার সবুজ-মেরুনে যোগ দিলেন রাহুল ভেকে। জাতীয় দলের জার্সিতে ৫০এর বেশি ম্যাচ খেলা রাহুল দেশের অধিনায়কত্বও করেছেন। নতুন মরসুমে বাগানের রক্ষন আরও শক্তিশালী করতে দলে যোগ দিলেন তিনি।

Kolkata Football: কলকাতা ময়দানে প্রত্যাবর্তন রাহুল ভেকের, সঙ্গে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলারকে নিতে চলেছে মোহনবাগান?
সরগরম কলকাতা ময়দান।Image Credit: X
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 3:13 PM
Share

কলকাতা : দিন কয়েক আগেই শেষ হয়েছে আইএসএল (Indian Super League)। এখন বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) নিয়ে চরম উত্তেজনা প্রত্যেক সমর্থকের মনে। এবার শোনা গিয়েছে, খুব জলদি কলকাতা ময়দান কাঁপানো এক খবর আসতে চলেছে। শোনা গিয়েছে, গত সিজনের ইস্টবেঙ্গলের (East Bengal) সেরা খেলোয়াড়, মিগুয়েল ফেরেইরা (Miguel Ferreira) আসতে চলেছেন মোহনবাগান সুপারজায়ান্টে (Mohunbagan Supergiant)। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, তাঁকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এখনও এ বিষয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

বুধবারই সমাজমাধ্যমে ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়েছেন মিগুয়েল। এরপরেই নিজের গোল্ডেন বল দিয়ে এসেছেন ক্লাবের মিউজিয়ামের জন্যেও। এই আইএসএল-এ ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের অন্যতম কান্ডারি মিগুয়েল ফেরেইরা। তাঁর ডিফেন্সচেরা পাস থেকে বারবার গোল পেয়েছেন রশিদ, ইউসুফ, নন্দরা। তবে সূত্রের খবর অনুযায়ী, এবার ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানে যোগ দিতে চলেছেন মিগুয়েল। তবে মিগুয়েল ছাড়লেও দলেই থাকবেন রশিদ।

মিগুয়েলের অনিশ্চিত খবরের মাঝেই আরেক সুখবর মোহনবাগানের জন্য। তাদের নতুন মরসুমের রক্ষন আরও শক্তিশালী করতে দলে যোগ দিলেন অন্যতম সেরা ডিফেন্ডার রাহুল শঙ্কর ভেকে (Rahul Bheke)। এক বছরের চুক্তিতে তাঁকে দলে নিয়েছে মোহনবাগান সুপারজায়েন্ট। অতীতেও কলকাতায় খেলে গিয়েছেন রাহুল কিন্তু মোহনবাগানে খেলেননি তিনি। এবার সবুজ-মেরুনে যোগ দিলেন রাহুল ভেকে। জাতীয় দলের জার্সিতে ৫০এর বেশি ম্যাচ খেলা রাহুল দেশের অধিনায়কত্বও করেছেন। বেশ কয়েক বছর ধরেই আইএসএল-এ চুটিয়ে খেলছেন রাহুল। কলকাতায় অতীতে খেলার সুবাদে কলকাতার সমর্থকদের আবেগ, পরিবেশ, দলের ঐতিহ্য, পরম্পরা ও ডার্বির মাহাত্ম্য সম্পর্কে ওয়াকিবহাল তিনি।

সই করার পর এমবিএসজি মিডিয়াকে রাহুল বলেছেন,“যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের সতীর্থরা অনেকেই খেলে। তাই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। অভিজ্ঞতা ও নিজের দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে আমি তৈরি। কোচ আমাকে সুযোগ দিলে নিজের সেরাটা দেব।”

আইএসএলে বাগানের শক্তি সম্পর্কে তিনি জানান,“কেরল, মুম্বই, বেঙ্গালুরুর মতো দলের জার্সিতে নিয়মিত ইন্ডিয়ান সুপার লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। বিপক্ষে দলে খেলার সুবাদে জানি মোহনবাগান কতটা শক্তিশালী দল নিয়ে নামে। এবারও দেশের সেরা দল হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতের জার্সিতে ও বিভিন্ন ক্লাবের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। ট্রফি জিতেছি। এবার আমার লক্ষ্য সবুজ মেরুন জার্সিতে ডার্বি জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়া। শুধু আই এস এল নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের যা দর্শন তাতে সব ট্রফি জেতার জন্যই তারা দল তৈরি করে। যা আমার ভাবনার সঙ্গে মেলে।”

কলকাতাতেই খেলা নিয়েও অকপট তিনি। “কলকাতা আমার কাছে নতুন খেলার জায়গা নয়। আমি ইস্টবেঙ্গলে খেলেছি। সবারই নিশ্চয়ই মনে আছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম এবং জিতেওছিলাম। এবার সেটা উল্টে দেবার সুযোগ এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জেতার ও গোল করার ইচ্ছে আছে। কলকাতায় ফের খেলতে আসার চুক্তিতে সই করার সময়, এই প্রতিজ্ঞাটা বুকে নিয়েই সই করেছি। দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারি কী না।” মত রাহুলের। আইএসএল সম্পর্কে কোনো নিশ্চিত খবর আপাতত পাওয়া যায়নি। আদৌ এই বছর আইএসএল হবে কি না, সেই বিষয়ে কেউই কিছু জানেনা। তার মধ্যেই রাহুলের দলে যোগদান নিঃসন্দেহে শক্তি জোগাবে মেরিনার্সদের।

Follow Us