AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026, MS Dhoni : আইপিএলে একটি ম্যাচও না খেলে চিপক ছাড়লেন ধোনি, এবছরেই কি অবসর?

MS Dhoni Retirement: আইপিএলে গতকাল চিপকে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের ৬ নম্বর স্থানে রয়েছে সিএসকে। তাদের এই আইপিএলে বাকি আর ১ ম্যাচ। আগামী ২১ মে গুজরাটের সঙ্গে খেলবে সিএসকে। সেই ম্যাচে যেমন জিততে হবে রুতুরাজদের, তেমনই তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও।

IPL 2026, MS Dhoni : আইপিএলে একটি ম্যাচও না খেলে চিপক ছাড়লেন ধোনি, এবছরেই কি অবসর?
MS Dhoni's Emotional Chepauk Lap Without Playing a Single Game in IPL 2026?Image Credit: PTI
| Edited By: | Updated on: May 19, 2026 | 3:16 PM
Share

চেন্নাই : গোটা আইপিএলে (IPL 2026) এবার তাঁকে একবারের জন্যেও দেখা যায়নি চেন্নাইয়ের (Chennai Super Kings) জার্সিতে। দল হারল কিন্ত ১৩ ম্যাচে একবারের জন্যও হলুদ জার্সিতে দেখা যায়নি ধোনিকে (MS Dhoni)। ঈশান কিষানের (Ishan Kishan) দুরন্ত ব্যাটের ফলেই গতকালের ম্যাচে ১ ওভার বাকি থাকতেই জয় পেল হায়দরাবাদ (Sunrisers Hyderabad) । হায়দরাবাদের বিরুদ্ধে হেরে প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ ইয়েলো আর্মির (Yellow Army)। তবে কেন একটাও ম্যাচে দেখা গেল না ধোনিকে (MS Dhoni)? কি সেই কারণ? ১৩ ম্যাচে কেন খেললেন না ধোনি?

আইপিএলে গতকাল চিপকে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের ৬ নম্বর স্থানে রয়েছে সিএসকে। তাদের এই আইপিএলে বাকি আর ১ ম্যাচ। আগামী ২১ মে গুজরাটের সঙ্গে খেলবে সিএসকে। সেই ম্যাচে যেমন জিততে হবে রুতুরাজদের, তেমনই তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও। গতকাল প্রথম ইনিংস শেষের পরেই মাঠে নেমে আসেন ধোনি। সম্পূর্ণ দলের সঙ্গে ফটোশুট করেন মাহি। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ চিপকে উন্মাদনার প্লাবন বয়ে যায়। সুরেশ রায়নার সঙ্গে কথাও বলেছিলেন ধোনি। দেশের জার্সিতে বহুদিন আগেই অবসর নিয়েছেন ধোনি। গতকালের পর সমর্থকরা ধরেই নিয়েছেন, এই আইপিএলেই শেষবারের মতো হলুদ জার্সিতে ধোনিকে মাঠে দেখে নিয়েছেন তাঁরা।

গতকাল ম্যাচ শুরুর আগে টসের সময় সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে জিজ্ঞেস করা হয়,”ধোনি কি খেলবেন?” সেই উত্তর রুতু ইগনোর করলেও সমর্থকরা ছিলেন উদ্বিগ্ন। আইপিএল শুরুর আগেই প্রস্তুতি শিবির চলাকালীন পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। এর পরেই শেষ হয়ে যায় তাঁর আইপিএল স্বপ্ন। পরে সুস্থ হয়ে গেলেও আবার চোট পেয়েছিলেন ধোনি। সুতরাং, আইপিএল আর খেলা হয়নি ধোনির। এই মুহূর্তে বাকি একটি মাত্র ম্যাচ। সেই ম্যাচে ধোনি না খেললে আইপিএলে সমাপ্তি হল ধোনি যুগের, বুঝতেই পারছেন সমর্থকের।

Follow Us
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!