Neymar Jr: ‘ওদের জন্য আমার হৃদয় রক্তাক্ত…’ বিশ্বকাপের মাঝেই মানবিক নেইমার জুনিয়র!
Venezuela Earthquake: গত বুধবার পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুই ভূমিকম্প নড়িয়ে দেয় ভেনেজুয়েলাকে। মারা যান এক হাজার জনেরও বেশি। আহতের সংখ্যা তিন হাজারের বেশি। এঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

আমেরিকা : অতীতে বহুবার নেইমারের (Neymar JR) মানবিক দেখেছেন দর্শকরা। এবার আবার সেই দিক দেখালেন ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার। ভেনেজুয়েলার (Venezuela) দুর্গতদের জন্য আর্থিক সাহায্য করলেন নেইমার। তাঁর এই দলের বিশ্বকাপের ম্যাচের মধ্যেই এমন সাহায্য মন জিতে নিয়েছে দর্শক ও সমর্থকদের। ইতিমধ্যেই সর্বত্র প্রশংসা পাচ্ছে নেইমারের এই পদক্ষেপ।
গত বুধবার পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুই ভূমিকম্প নড়িয়ে দেয় ভেনেজুয়েলাকে। মারা যান এক হাজার জনেরও বেশি। আহতের সংখ্যা তিন হাজারের বেশি। এঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বহু ক্ষয়ক্ষতি হয়েছে ভেনেজুয়েলায়। অনেক বিল্ডিং, ঘরবাড়ি ভেঙে গিয়েছে। অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। এবার তাঁদের উদ্দেশ্যেই সাহায্য করলেন নেইমার। শোনা গিয়েছে, পীড়িত মানুষদের সাহায্যে প্রায় আড়াই লক্ষ্য ডলার অনুদান দিয়েছেন তিনি, যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান। একাধিক রিপোর্টে জানা গিয়েছে, নেইমারের এই আর্থিক সাহায্য আসলে দুর্গতদের জন্য খাবার, ওষুধ, পানীয় জল, আশ্রয়ের ব্যবস্থা করবে। একটি সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন,“ভেনেজুয়েলার মানুষগুলোর জন্য আমার হৃদয় রক্তাক্ত। আমি আশা করি, এই সহযোগিতার ফলে পরিবারগুলি একটু হলেও শক্তি ফিরে পাবে।”
এদিকে নেইমারের স্বাস্থ্য নিয়েও আশাবাদী ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার এই বিশ্বকাপে নেমেছিলেন নেইমার, খেলেছিলেন প্রায় ২০ মিনিট। কিন্তু, এখনও সম্পূর্ণ সুস্থ নয় তিনি। আশা করা হচ্ছে, হয়ত বিশ্বকাপ যত এগোবে, ততই সুস্থ নেইমারকে পাওয়া যাবে ব্রাজিলের জন্য। সেক্ষেত্রে ভিনি, এন্ড্রিকদের পাশাপাশি নেইমারও দলের শক্তিবৃদ্ধি করবেন, আশা সমর্থকদের।
