AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games: এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে নীলনকশা সাজাচ্ছেন মনপ্রীতরা

এশিয়ান গেমসের সোনার পদকে চোখ রাখছেন ভারতীয় হকি প্লেয়াররা। এশিয়ান গেমসের (Asian Games,) প্রস্তুতির জন্য প্রো হকি লিগকেই বেছে নিচ্ছে গ্রাহাম রিডের টিম।

Asian Games: এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে নীলনকশা সাজাচ্ছেন মনপ্রীতরা
এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে নীলনকশা সাজাচ্ছেন মনপ্রীতরা
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 11:30 AM
Share

বেঙ্গালুরু: ৪০ বছরের খরা কাটিয়ে অলিম্পিক থেকে পদক এসেছে গত বছর। কিন্তু মাঠে ফিরেই ব্যর্থতার মুখে পড়তে হয়েছে ভারতীয় হকি টিমকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে মনপ্রীত সিংদের (Manpreet Singh)। সে সব ভুলে সামনে তাকাতে চাইছে ভারত। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের টিকিট কনফার্ম করাই লক্ষ্য মনপ্রীতদের। আর তাই এশিয়ান গেমসের সোনার পদকে চোখ রাখছেন ভারতীয় হকি প্লেয়াররা। এশিয়ান গেমসের (Asian Games,) প্রস্তুতির জন্য প্রো হকি লিগকেই বেছে নিচ্ছে গ্রাহাম রিডের টিম।

মনপ্রীত বলেই দিচ্ছেন, ‘এই বছরের সবচেয়ে বড় ইভেন্ট এশিয়ান গেমস। কঠিন প্রতিযোগিতার মুখে যে পড়তে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যে টিমগুলো অংশ নেবে, তারা প্রত্যেকেই সোনা জেতার জন্য নামবে।’

১০ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমসর যে টিম সোনা জিতবে, তারা সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জন করবে। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমস থেকে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারত। আগামী মাসে প্রো লিগে স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো টিমগুলোর বিরুদ্ধে খেলবেন মনপ্রীত, হরমনপ্রীত সিংরা। ইভেন্ট হবে ভুবনেশ্বরে।

মনপ্রীত বলছেন, ‘এই বছর পর পর দুটো বড় টুর্নামেন্ট। এশিয়ান গেমসের আগে প্রো হকি আছে। প্রায় দু’বছর পর ভুবনেশ্বরে খেলব আমরা। স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো টিমগুলোর বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলব।’

বেঙ্গালুরু সাইয়ে প্রস্তুতি চলছে মনপ্রীতদের। আপাতত ১০ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তারপর আবার টিম ফিরবে ট্রেনিংয়ে। ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথায়, ‘১০ দিনের ছুটিটা কাজে লাগবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। ছুটি কাটিয়ে ক্যাম্পে যখন ফিরব, তখন মানসিক ভাবে অনেকটাই তরতাজা থাকব আমরা। শিবিরে ফিরে আমরা গত বছরের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু করব। তারপর কোচ এবং কোচিং স্টাফদের সঙ্গে বসে একটা রোডম্যাপ তৈরি করব।’

আরও পড়ুন: I League 2021-22: করোনার থাবায় ৬ সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

Follow Us
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল