AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kobe Bryant: কোবে ব্রায়ান্টের মৃত্যুর আড়াই বছর পর বিরাট অঙ্কের জরিমানা আদালতের

২০২০ সালের ২৬ জানুয়ারি হেলিকপ্টর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কিংবদন্তি বাস্কেটবল প্লেয়ার কোবে ব্রায়ান্ট ও তাঁর মেয়ে জিয়ানার।

Kobe Bryant: কোবে ব্রায়ান্টের মৃত্যুর আড়াই বছর পর বিরাট অঙ্কের জরিমানা আদালতের
কোবে ব্রায়ান্টের মৃত্যুর আড়াই বছর পর বিরাট অঙ্কের জরিমানা আদালতেরImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 3:05 PM
Share

লস অ্যাঞ্জেলিস: ২০২০ সালের ২৬ জানুয়ারি কিংবদন্তি বাস্কেটবলার (Basketballer) কোবে ব্রায়ান্ট (Kobe Bryant) দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর মৃত্যুর আড়াই বছর পার হতে চলেছে। এখনও সেই ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেননি কোবের একাধিক অনুরাগীরা। ব্রায়ান্টের পরিবারও তাঁর চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি কোবে যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে সেখানকার ছবি তুলেছিল লস অ্যাঞ্জেলিস পুলিশ। সেখানকার কাউন্টি শেরিফের চার সহকারী ওই দুর্ঘটনার ছবিগুলি প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যার ফলে এ বার লস অ্যাঞ্জেলিস কাউন্টি কর্তৃপক্ষকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

হেলিকপ্টর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কিংবদন্তি বাস্কেটবল প্লেয়ার কোবে ব্রায়ান্ট ও তাঁর মেয়ে জিয়ানার। কোবে যে হেলিকপ্টারটিতে ছিলেন কুয়াশার কারণেই সেটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছিল। ওই কপ্টারে কোবের সঙ্গেই ছিল তাঁর ১৩ বছরের মেয়ে জিয়ানাও। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছিল। কোবে ব্রায়ান্ট এবং তাঁর মেয়ে জিয়ানা ছাড়াও সেই দুর্ঘটনায় আরও ৭ জন নিহত হয়েছিলেন। ক্রিস চেস্টার ওই দুর্ঘটনায় স্ত্রী-কন্যাকে হারিয়েছিলেন। দুর্ঘটনার সেই ছবিগুলি প্রকাশ হওয়ার পর, মানসিক ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেই আদালতে মামলা করেছিলেন কোবের স্ত্রী ভেনেসা ব্রায়ান্ট ও ক্রিস চেস্টার। তাঁদের আশঙ্কা ছিল এই ছবি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়বে।

ওই মামলার শুনানির পর, সিভিল জুরি নির্দেশ দেয়, লস অ্যাঞ্জেলিস কাউন্টি কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ভেনেসা ব্রায়ান্টকে ১৬ মিলিয়ন ডলার এবং চেস্টারকে ১৫ মিলিয়ন ডলার দিতে হবে। রায় ঘোষণার সময় চোখের জল আটকে রাখতে পারেননি কোবে ব্রায়ান্টের স্ত্রী। পরে নিজের ইনস্টাগ্রামে কোবে ও মেয়ে জিয়ানার ছবি পোস্ট করে ভেনেসা লেখেন, “সবকিছুই তোমার জন্য! তোমাকে ভালোবাসি! কোবে ও গিগির জন্য সুবিচার।”

kobe bryant wife Vanessa Bryant's insta post

কোবে ও মেয়ে জিয়ানার এই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ভেনেসা

Follow Us