AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের তালিকায় জোকার, নেই সেরেনা

জোকারের করোনা টিকা নেওয়া নিয়ে সাময়িক জটিলতা থাকলেও, তাঁকে রেখেই টুর্নামেন্টের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আয়োজকরা। তবে এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করছেন না ২৩ টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস (Serena Williams)। চোটের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সেরেনা।

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের তালিকায় জোকার, নেই সেরেনা
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের তালিকায় জোকার, নেই সেরেনা
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 10:07 AM
Share

সিডনি: করোনা প্রতিষেধক নিয়েছেন কিনা তা জানাতে নিমরাজি নোভাক জকোভিচ (Novak Djokovic)। বিশ্বের এক নম্বর টেনিস তারকার এ হেন আচরণ অনেকেই মেনে নিতে পারছেন না। কিন্তু তিনি রয়েছেন রাজার মেজাজে। ফলে জোকারের করোনা টিকা নেওয়া নিয়ে সাময়িক জটিলতা থাকলেও, তাঁকে রেখেই টুর্নামেন্টের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আয়োজকরা। তবে এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করছেন না ২৩ টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস (Serena Williams)। চোটের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সেরেনা।

মেলবোর্নে ১৭ জানুয়ারি থেকে বসবে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের টিকাকরণ আবশ্যিক বলে জানিয়েছিল আয়োজকরা। কিন্তু সার্বিয়ান টেনিস তারকা তাঁর টিকাকরণ সংক্রান্ত তথ্য জানাতে চান না। তা সত্ত্বেও তাঁর নাম রয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের তালিকায়। তবে চোটের কারণে সেরেনার অংশ না নেওয়াটা বড় ধাক্কা অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের।

২০১৭ সালে শেষ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা। এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে সেরেনা বলেন, “আমার মেডিকেল দলের সঙ্গে আলোচনার পরই আমি এই সিদ্ধান্তে এসেছি যে, এ বারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে কখনও সহজ ছিল না। তবে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যে শারীরিক পরিস্থিতি থাকা দরকার সেটা বর্তমানে আমার নেই। মেলবোর্ন আমার খুব পছন্দের জায়গা। প্রতি বছরই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য আমি মুখিয়ে থাকি। আমি আমার ফ্যানেদের মিস করব। কিন্তু আমি আমার সেরাটা দিয়ে ফিরে এসে লড়াই করব।”

তবে চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুধু সেরেনাই সরে দাঁড়ালেন না। এর আগে চোটের কারণে রজার ফেডেরারও বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: Champions League: বায়ার্ন ঝড়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ জাভির বার্সার

আরও পড়ুন: ইউটিউব আলোতে দিশা খুঁজছেন প্রাক্তনরা

আরও পড়ুন: IPL 2022: ‘আমার কেরিয়ারে বড় অবদান রয়েছে ধোনির’, বললেন ব্র্যাভো

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?