AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Real Madrid incident : রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে হাতাহাতি, ৫ লক্ষ ইউরো জরিমানা দুই তারকার!

Valverde & Tchouaméni incident : আগামীকাল, রবিবার লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোর ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে লা লিগা নিশ্চিত হয়ে যাবে কাতালুনিয়াদের, কারণ ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা।

Real Madrid incident : রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে হাতাহাতি, ৫ লক্ষ ইউরো জরিমানা দুই তারকার!
Valverde Injured After Physical Altercation with Tchouaméni Ahead of El Clásico.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 09, 2026 | 11:48 AM
Share

কলকাতা : সময়টা একদমই খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের (Real Madrid)। এই বছর আসবে না লা লিগা (La Liga points table), প্রায় নিশ্চিত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (Uefa Champions League) থেকে বিদায় ঘটে গিয়েছে ১৫ বারের চ্যাম্পিয়নদের। কিন্তু এবার যে ঘটনা ঘটল, তা রীতিমতো আরও প্রকট করে দিল রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের ভিতরের তপ্ত অবস্থাটা।

ড্রেসিংরুমের মধ্যেই মারামারি করে এবার বিপাকে রিয়াল অধিনায়ক ফ্রেডেরিকো ভালভার্দে (Federico Valverde) ও অরোলিয়া চুয়ামেনি (Aurélien Tchouaméni) । বিশাল বড় ঝামেলা ঘটেছে উরুগুয়ের খেলোয়াড় ভালভার্দে ও ফরাসি খেলোয়াড় চুয়ামেনির মধ্যে। কিন্তু কেন হঠাৎ এই ঝামেলা দু’জনের? শোনা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই রিয়াল ড্রেসিংরুমের অন্দরমহলের কথা নিয়মিতভাবে প্রকাশ করছে স্প্যানিশ সমাজমাধ্যম। শোনা গিয়েছে, এই ঘটনার পিছনে আসলে চুয়ামেনি দায়ী বলে দাবি করেছিলেন ভালভার্দে। এরপরেই এই তিক্ততা থেকে খুব দ্রুতই হাতাহাতির রূপ নেয় এই ঘটনা। ধাক্কাধাক্কির এক সময়ে টেবিলের কোণা মাথায় লেগে চোট পান তিনি। এরপরেই তাঁকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।

গতকাল একটি বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা দুই খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যদিও ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন ভালভার্দে নিজেও। তাঁর কথায়, শিরোপা ছাড়া একটি মরসুম ও ক্রমাগত হার, ড্র মানসিক ভারসাম্য নড়িয়ে দিয়েছে দলের। যদিও এরপরেই রেকর্ড অর্থ জরিমানা করা হয়েছে দুজনকে, যার সংখ্যাটা প্রায় ৫ লক্ষ ইউরো। এর পাশাপাশি প্রশ্নের মুখে রিয়াল কোচ আলভারো আর্বেলোয়ার (Alvaro Arbeloa) ভূমিকাও। তিনি কেন ড্রেসিংরুমে থাকা সত্ত্বেও দুজনকে থামাননি, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিয়াল মাদ্রিদের অন্দরে। কেউ কেউ বলছেন, যেহেতু মরশুম শেষে বিদায় নিশ্চিত আর্বেলোয়ার, তাই এই বিষয়ে তিনি মাথা ঘামাতে চাননি।

আগামীকাল, রবিবার লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোর ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে লা লিগা নিশ্চিত হয়ে যাবে কাতালুনিয়াদের, কারণ ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। ফলত, আগামীকাল জিততেই হবে লস ব্ল্যাঙ্কোসকে, নাহলে আগামীকালই শিরোপা জয় নিশ্চিত করবে বার্সেলোনা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?