AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিয়মরক্ষার ম্যাচে ১৪ বদল, সুযোগ পেলেন ‘অজি’ রায়ান উইলিয়ামস!

ভারতীয় ফুটবলের উন্নতিস্বার্থে এর আগে বহুবার কোচ বদল করা হয়েছে। কিন্তু উন্নতি ঘটেনি। একের পর এক ম্যাচে শুধু হেরেই গিয়েছে ভারতীয় দল। এই বছর দলে নেই সুনীল ছেত্রীও। কিন্তু এই মুহূর্তে চর্চায় রয়েছেন রায়ান উইলিয়ামস।

নিয়মরক্ষার ম্যাচে ১৪ বদল, সুযোগ পেলেন 'অজি' রায়ান উইলিয়ামস!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 25, 2026 | 6:32 PM
Share

কলকাতা : ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। এশিয়ান কাপ থেকে বহু আগেই বিদায় ঘটে গেছে ভারতের। হংকংয়ের বিরুদ্ধে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ভারত। ৩১ মার্চ সেই ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় কোচ খালিদ জামিল। এই ম্যাচে সুযোগ পেয়েছেন অজি বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস। সদ্যই কোচিতে শিবির করেছেন খালিদ।

গতকাল ২৩ জনের দল ঘোষণা করেছে ভারত। এর মধ্যে ২০ জনই কোচির ক্যাম্পে যোগ দিয়েছেন। একমাত্র ইস্টবেঙ্গলের ৩ ফুটবলার লালরিন্ডিকা, আনোয়ার ও জিকসন পরে যোগ দেবেন। এই মুহূর্তে ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে ভারত। বাংলাদেশের বিরুদ্ধেও হেরেছে ভারত। গতবারের হংকং দল থেকে এবারে প্রায় ১৪টি পরিবর্তন করেছেন খালিদ। মোহনবাগান থেকে ডাক পেয়েছেন বিশাল কাইথ, সাহাল আব্দুল সামাদ, অভিষেক সিং, আপুইয়া, লিস্টন ও মণবীর।

কিন্তু এই মুহূর্তে চর্চায় রয়েছেন রায়ান উইলিয়ামস। গত কয়েক বছর ধরে সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসি দলেই খেলছেন রায়ান। রায়ানের মা অ্যাংলো ইন্ডিয়ান। মায়ের যোগাযোগ রয়েছে মুম্বইয়ে। রায়ান নিজে জন্মেছেন পার্থে। ইংল্যান্ডের পোর্টসমাউথ থেকে ফুটবল শিক্ষা নিলেও তাঁর জন্মদেশের হয়েও খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিলেও অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেণ্ডলি খেলেছেন। গতবছর নিজের মায়ের দেশের হয়ে খেলার জন্য ফিফার কাছে আবেদন করেন রায়ান। এর জন্য তাঁকে নিজের অজি পাসপোর্ট সারেণ্ডার করতে হয়েছে।

ভারতীয় ফুটবলের উন্নতিস্বার্থে এর আগে বহুবার কোচ বদল করা হয়েছে। কিন্তু উন্নতি ঘটেনি। একের পর এক ম্যাচে শুধু হেরেই গিয়েছে ভারতীয় দল। এই বছর দলে নেই সুনীল ছেত্রীও। তাই তাঁর হাত দিয়েই নিজেদের ফুটবলের ভাগ্যাকাশে সূর্যোদয় ঘটার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ফুটবল সমর্থকরা।

Follow Us