Rohit Sharma Accident: বাস থেকে নামার সময় পিছলাল পা, এখন কেমন আছেন রোহিত শর্মা? দেখুন ভিডিয়ো

IND vs WI: রবিবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন বিরাট কোহলি ও ভারত ক্যাপ্টেন শুভমন গিল। শুভমন করেন ১১০। বিরাট ১৩৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দুরন্ত ব্যাটে ভর করে ৮ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় দল।

Rohit Sharma Accident: বাস থেকে নামার সময় পিছলাল পা, এখন কেমন আছেন রোহিত শর্মা? দেখুন ভিডিয়ো
রোহিত শর্মাImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Sep 28, 2026 | 7:22 PM

কেরল : প্রথম ওডিআই ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়েছে ভারত। তবে এর মধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা। সম্প্রতি সোশাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা দলের বাস থেকে নামার সময় সিঁড়িতে পা পিছলে পড়ে গেছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার, তিরুবনন্তপুরমে প্রথম ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ৮ উইকেটে বড় জয়ের পর। কাল ম্যাচ শেষে গোটা দল হোটেলে পৌঁছানোর পর এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, বাস থেকে নামার পর সিঁড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রোহিত। সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত থাকা পুলিশকর্মী ও সাপোর্ট স্টাফেরা এগিয়ে এসে তাঁকে সামলে নেন ও উঠতে সাহায্য করেন। এই আচমকা ঘটনার সময় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির চমকে যাওয়ার প্রতিক্রিয়াও ভিডিওতে দেখা যাচ্ছে , যা দেখছেন ভক্তরাও।

 

রবিবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন বিরাট কোহলি ও ভারত ক্যাপ্টেন শুভমন গিল। শুভমন করেন ১১০। বিরাট ১৩৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দুরন্ত ব্যাটে ভর করে ৮ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় দল। কিন্তু ম্যাচের পর সামাজিক মাধ্যম এক্স-এ @Cric_Mukku নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট বতেই ভক্তদের আনন্দের মেজাজ বদলে চিন্তা গ্রাস করে। ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে মন্তব্য করছেন বহু অনুরাগী। সবাই রোহিতের সুস্থতা কামনা করছেন। কেউ কেউ লিখছেন,”সামলে রোহিত ভাই, যেন কোনও চোট না লাগে।” আবার কেউ কেউ পরিস্থিতির আকস্মিকতায় ভয় পেয়ে লিখেছেন,”সবাই ঘটনাতে অবাক হয়ে গিয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। আশা করি, রোহিত একদম ঠিক আছেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us