Mohun Bagan SG: ‘সমর্থকরাই চালিকাশক্তি…’, দীপাবলির আগে বাগান জনতাকে ‘গিফ্ট’ সঞ্জীব গোয়েঙ্কার
ISL 2026-27: এই মূহুর্তে জয়ের হ্যাটট্রিক করলেও প্রতি ম্যাচে গোল মিসের বন্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বাগান সমর্থকরা। ১ গোল করলে ৪ গোল মিস করে বাগানের ফুটবলাররা। আগামী ম্যাচগুলিতে এই প্রবণতা কমাতেই হবে বাগানকে, নাহলে আরও চাপ বাড়বে প্যানোসের দলের।

আগামী ৫ তারিখ ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হবে ওড়িশা এফসির। সেই ম্যাচের জন্য ২টি করে টিকিট ফ্রি-তে দেওয়া হবে সবুজ-মেরুন সমর্থকদের। বাগান দলের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার একটি বক্তব্য পোস্ট করেছে মোহনবাগান। সেখানে বলা হয়েছে, “দীপাবলি আনন্দ ও আলো ছড়িয়ে দেওয়ার উৎসব। এখানে সব সম্পর্ককে নতুন ভাবে উদযাপন করা হয়। এই উৎসবের আবহে সেই কারণেই আমরা আমাদের প্রিয় সমর্থকদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এসেছি। ওড়িশা এফসি-র বিরুদ্ধে আমাদের পরের ম্যাচে সব সমর্থককে বিনামূল্যে ২টি করে টিকিট দেওয়া হবে।”
দলের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা হয়েছে, “সমর্থকরাই দলের মূল চালিকাশক্তি। ক্লাবের প্রতি আপনাদের আবেগ ও ভালবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয় । এটি আসলে উপহার নয়, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট মুহূর্ত। আসুন, উৎসবের এই আবহে এক হয়ে আমাদের ঘরের মাঠকে সবুজ-মেরুন রংয়ে ভরিয়ে তুলি ও এই ম্যাচটি স্মরণীয় করে রাখি। আপনাকে ও আপনার পরিবারের প্রতি আমাদের তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা রইল।”
তবে কবে থেকে এই ফ্রি টিকিট পাওয়া যাবে, সেই নিয়ে কিছু জানায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। এই মূহুর্তে জয়ের হ্যাটট্রিক করলেও প্রতি ম্যাচে গোল মিসের বন্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বাগান সমর্থকরা। ১ গোল করলে ৪ গোল মিস করে বাগানের ফুটবলাররা। আগামী ম্যাচগুলিতে এই প্রবণতা কমাতেই হবে বাগানকে, নাহলে আরও চাপ বাড়বে প্যানোসের দলের।
