AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaili Singh: চক্রান্ত করে পদক কাড়া হয়েছে, শৈলী সিংয়ের লং জাম্প নিয়ে CAS-এ AFI

Asian Games: AFI-এর আপিল মূলত চতুর্থ জাম্পের মাপ নিয়ে ও এশিয়ান গেমসের কর্মকর্তা, জুরির সিদ্ধান্তকে কেন্দ্র করে হবে। এই মুহূর্তে সরকারি শৈলী সিংয়ের স্থান চতুর্থ, তাঁর সেরা জাম্প ৬.৪২ মিটার। মেংইয়ি তান ৬.৪৬ মিটার পেয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

Shaili Singh: চক্রান্ত করে পদক কাড়া হয়েছে, শৈলী সিংয়ের লং জাম্প নিয়ে CAS-এ AFI
শৈলী সিংImage Credit: PTI
| Updated on: Sep 29, 2026 | 1:07 PM
Share

জাপান: ২০২৬ এশিয়ান গেমসে বড় বিতর্কের মধ্যে ভারত। শৈলী সিংয়ের লং জাম্পের মাপ নিয়ে বিতর্কের জেরে Court of Arbitration for Sports (CAS)-এর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। ভারতীয় শিবিরের অভিযোগ, শৈলীর একটি অ্যাটেম্পটের ক্ষেত্রে ভুলভাবে দাগ মাপা হয়েছে।

শৈলীর সেরা জাম্প ছিল ৬.৪২ মিটার, যার ফলে অনেকক্ষন পদকের লড়াইতে ছিলেন তিনি। শেষ চেষ্টায় চীনের মেংইয়ি তান ৬.৪৬ মিটার লাফিয়ে তৃতীয় স্থান দখল করেন। ফলে শৈলী চতুর্থ হন ও মাত্র ৪ সেমির জন্য তাঁর ব্রোঞ্জ হাতছাড়া হয়। ভারতের অ্যান্সি সোজান ৬.৫৩ মিটার লাফিয়ে রুপো পান ও চিনের হুয়াং ইংইং ৬.৫৫ মিটার লাফিয়ে সোনা জেতেন। শৈলীর চতুর্থ লাফের উচ্চতা হয় ৬.৪১ মিটার। তবে ভারতীয় শিবিরের দাবি, ল্যান্ডিং পিটের কাছে থাকা এক কর্মকর্তা প্রথমে যে দাগটি দেখিয়েছিলেন, সেটি পরে দূরে থাকা অন্য এক কর্মকর্তার দেখানো পিছনের দাগ নিয়ে মাপা হয়।

শৈলীর মেন্টর ও AFI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ সংবাদমাধ্যমকে জানান, তাঁদের চোখে শৈলীর ল্যান্ডিংয়ের দাগটি সোনাজয়ীর লাফের চেয়েও বেশি ছিল। কিন্তু তাঁর এই দূরত্বকে মানা হয়নি। সঙ্গে সঙ্গে জুরির কাছে আবেদন করেন শৈলী। ভারতীয় শিবিরকে লাফটির ভিডিও দেখানো হয়। অঞ্জু ববি জর্জের দাবি, প্রথমে তাঁদের ফ্রন্ট-ভিউ ভিডিও দেখানো হয়েছিল। ভারতীয় শিবির সাইড ভিউ ফুটেজ দেখতে চায় ও জুরির কাছে আবেদন করা হয়। জুরি জানায়, তারা সাইড-ভিউ ফুটেজও দেখেছে ও আগের সিদ্ধান্তই বহাল রেখেছে।

জুরির সিদ্ধান্ত না বদলানোর ফলে AFI বিষয়টিকে Lausenne ভিত্তিক Court of Arbitration for Sports (CAS) এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। AFI-এর আপিল মূলত চতুর্থ জাম্পের মাপ নিয়ে ও এশিয়ান গেমসের কর্মকর্তা, জুরির সিদ্ধান্তকে কেন্দ্র করে হবে। এই মুহূর্তে সরকারি শৈলী সিংয়ের স্থান চতুর্থ, তাঁর সেরা জাম্প ৬.৪২ মিটার। মেংইয়ি তান ৬.৪৬ মিটার পেয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

Follow Us