IND vs NZ Scorecard: ক্রাইস্টচার্চে ব্যাটিং বিক্রম শ্রেয়সদের, কিউয়িদের হারিয়ে রেকর্ড গড়ল ভারত
Indian Cricket: আজ ২২৬ রান তাড়া করে জয় ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সবথেকে বড় জয়। এর আগে ২০২৩ সালে বিশাখাপত্তনমে ২০৯ রান তাড়া করে জিতেছিল ভারত। সেবার বিপক্ষে ছিল অজিরা। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ সফলতম রান চেজ। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া তাদের বিরুদ্ধে ২৪৪ রান তাড়া করে জিতেছিল।

ক্রাইস্টচার্চ: ২০২২-২৩ সালে শেষবার নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত। তারপর কেটে গিয়েছে প্রায় ৪ বছর। এতকাল পর আবার কিউয়িভূমে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনেকেই ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে ছিলেন। প্রায় ১৪৩০ দিন পর ভারতীয় দলের জার্সিতে ফিরলেন ভুবি। কিন্তু স্মরণীয় হল না তাঁর প্রত্যাবর্তন। যদিও কিউয়িদের বিরুদ্ধে ভারতের ত্রাতা হয়ে দাঁড়ালেন দুই ব্যাটার। একজন, অধিনায়ক শ্রেয়স আইয়ার ও অন্যজন নমন ধীর। এঁদের বদান্যতায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স। ১৭ বলে ২৪ রান করেন শ্রেয়স। আর এক ওপেনার ফিন অ্যালেন করেন ৪৫ রান। তবে কিউয়িদের টানলেন গ্লেন ফিলিপ্স। ৪০ বলে ৮২ রান করেছেন তিনি। মেরেছেন ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বেভন জেকবস। তাঁদের ব্যাটের বদান্যতায় ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের ক্ষেত্রে এটি একটি লজ্জার রেকর্ড কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ১৩ বার একই ইনিংসে ৫ জন বোলার ৪০ বা তার বেশি রান হজম করলেও ভারতের ক্ষেত্রে এই প্রথম হল। ৪ ওভারে ৪৯ রান দিলেন ভুবি। অর্শদীপ দিয়েছেন ৪৫ রান। ময়ঙ্ক যাদব ও নীতিশ রানা দিয়েছেন ৪০ রান। অক্ষর প্যাটেল ৫১ রান দিয়েছেন।
২২৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করে ভারত। প্রথম ৬ ওভারের মধ্যেই প্রায় ১০০ রান উঠে যায় ভারতের। অভিষেক শর্মা (২৯) ভাল শুরু করেছিলেন। অভিষেক আউট হলেও দলকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন আর এক ওপেনার সঞ্জু স্যামসন। ৩৩ বলে করে দিয়েছেন ৬৭ রান। রান পাননি ঈশান কিষান (১) ও তিলক ভার্মা (৬)। কিন্তু যাঁদের কথা না বললেই নয়, তাঁরা একজন দলের অধিনায়ক শ্রেয়স। ২৮ বলে ৪২ রান করেছেন সর্পঞ্চ সাহাব। শেষে নমন ধীরের ১৫ বলে ৪২ রানের সৌজন্যে ২ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২৩০ রান তুলে ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
একই সঙ্গে আজ ২২৬ রান তাড়া করে জয় ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সবথেকে বড় জয়। এর আগে ২০২৩ সালে বিশাখাপত্তনমে ২০৯ রান তাড়া করে জিতেছিল ভারত। সেবার বিপক্ষে ছিল অজিরা। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ সফলতম রান চেজ। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া তাদের বিরুদ্ধে ২৪৪ রান তাড়া করে জিতেছিল। ফলে একই দিনে জোড়া রেকর্ড গড়ল শ্রেয়সের ভারত।
