AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup, IND vs ENG: সেমিফাইনালের আগে গম্ভীরকে বিশেষ বার্তা দীনেশ কার্তিকের

সঞ্জুকে দলে নেওয়া কাজে দেয়। ওয়েস্ট ইন্ডিজকে একাই হারিয়ে দেন কেরলের ছেলে। তবে অভিষেক শর্মার ব্যক্তিগত পারফরম্যান্স এখনও প্রশ্নের মুখে। গ্রুপ পর্বে টানা তিনটি ইনিংসে শূন্য করে আউট হন। যদিও পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১০ রান করেই আউট হয়ে যান। সেই ম্যাচে অবশ্য দলের নায়ক হয়ে ওঠেন সঞ্জু স্যামসন।

T20 World Cup, IND vs ENG: সেমিফাইনালের আগে গম্ভীরকে বিশেষ বার্তা দীনেশ কার্তিকের
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 05, 2026 | 5:31 PM
Share

কলকাতা: আর কয়েক ঘণ্টা পরই সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে বিশেষ বার্তা পেলেন কোচ গৌতম গম্ভীর। ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। আর এরই মধ্যে দলের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করতে না পারলেও অভিষেক শর্মার উপর আস্থা রাখতে বললেন কার্তিক। তাঁর মতে, এত বড় টুর্নামেন্টে হঠাৎ করে দলে বড় বদলের সিদ্ধান্ত না নেওয়াই উচিত। ভারতের এ বারের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে। কিন্তু পাওয়ার প্লে-তে অফস্পিনের বিরুদ্ধে ব্যাটারদের সমস্যায় পড়তে হয়েছে বারবার। সেই কারণেই দল পরিচালনা কমিটি কৌশল বদল করে সুপার এইট পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে সঞ্জু স্যামসনকে ওপেন করতে পাঠায় অভিষেক শর্মার সঙ্গে।

সঞ্জুকে দলে নেওয়া কাজে দেয়। ওয়েস্ট ইন্ডিজকে একাই হারিয়ে দেন কেরলের ছেলে। তবে অভিষেক শর্মার ব্যক্তিগত পারফরম্যান্স এখনও প্রশ্নের মুখে। গ্রুপ পর্বে টানা তিনটি ইনিংসে শূন্য করে আউট হন। যদিও পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১০ রান করেই আউট হয়ে যান। সেই ম্যাচে অবশ্য দলের নায়ক হয়ে ওঠেন সঞ্জু স্যামসন। ইডেন গার্ডেন্সে তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংস ভারতের সেমিফাইনালে ওঠার পথ নিশ্চিত করে। অনেকেই সেই ইনিংসকে ‘কোহলি–ধাঁচের চেজ’ বলে উল্লেখ করেছেন।

এই পরিস্থিতিতে দীনেশ কার্তিক স্পষ্ট ভাবে বলেন, সেমিফাইনালের আগে অভিষেককে বাদ দেওয়া উচিত হবে না। ভারতের এক সময়ের ফিনিশারের কথায়, “বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সেইসব খেলোয়াড়দের উপরই ভরসা রাখতে হবে, যারা দলকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার মতে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ঈশান কিশানের উপরেই আস্থা রাখা উচিত। এতে দল সেরা পারফরম্যান্স পাবে।”

ইংল্যান্ডও ভারতের এই ওপেনিং জুটিকে নিয়ে সতর্ক। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ইতিমধ্যেই স্বীকার করেছেন, অভিষেক শর্মা তাঁদের জন্য় বড় চ্য়ালেঞ্জ হয়ে উঠতে পারেন। বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন এই তরুণ ব্যাটার। সব মিলিয়ে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে উত্তেজনা এখন তুঙ্গে। বড় ম্যাচে কাকে সুযোগ দেওয়া হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে কার্তিকের বার্তা, বিশ্বাস রাখুন সেই ক্রিকেটারদের উপরেই, যারা দলকে এই মঞ্চে পৌঁছে দিয়েছে।