AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট, বিশ্বকাপে শ্রীলঙ্কার দলে সুযোগ পেলেন দুশান হেমন্তা

হাসারাঙ্গার চোট শ্রীলঙ্কা জন্য একটি বড় ধাক্কা। আগামী বৃহস্পতিবারই ওমানের বিরুদ্ধে ম্যাচ হওয়ায় দ্রুত বিকল্প খুঁজতে হয় টিম ম্যানেজমেন্টকে। দুশান হেমন্তাকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম। এই বিষয়ে আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচক কমিটি ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে দুশান হেমন্থাকে শ্রীলঙ্কার দলে নেওয়ার অনুমতি দিয়েছে।”

T20 World Cup: ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট, বিশ্বকাপে শ্রীলঙ্কার দলে সুযোগ পেলেন দুশান হেমন্তা
Image Credit: MB Media/Getty Images
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 5:02 PM
Share

কলকাতা: টি-টোয়েনটি বিশ্বকাপে বহু দলের প্লেয়াররাই পড়েছেন চোটের মুখে। ব্যতিক্রম নয় শ্রীলঙ্কাও। ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন। দলের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। তাঁকে না পাওয়ায় চাপে পড়ে গেল শ্রীলঙ্কা। ওয়ানিন্দুর পরিবর্তে বোলিং অলরাউন্ডার দুশান হেমন্থাতাকে দলে যোগ করেছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। ম্যাচ চলাকালীনই পায়ে টান ধরেছিল। তবুও চার ওভার বল করে ৩টি উইকেট নেন। তাঁর এই মানসিকতা সকলের কাছে প্রশংসা পেলেও ম্যাচের পর স্ক্যানে ধরা পড়ে তিনি হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন। সেই হাসারাঙ্গা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।

হাসারাঙ্গার চোট শ্রীলঙ্কা জন্য একটি বড় ধাক্কা। আগামী বৃহস্পতিবারই ওমানের বিরুদ্ধে ম্যাচ হওয়ায় দ্রুত বিকল্প খুঁজতে হয় টিম ম্যানেজমেন্টকে। দুশান হেমন্তাকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম। এই বিষয়ে আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচক কমিটি ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে দুশান হেমন্থাকে শ্রীলঙ্কার দলে নেওয়ার অনুমতি দিয়েছে।” দুশান ইতিমধ্যেই শ্রীলঙ্কার হয়ে ৫টি ওয়ান ডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। তাঁর অভিজ্ঞতা কিছুটা কম হলেও দলের ভারসাম্য় ফেরাবে বলে আশা করা হচ্ছে।

অন্য়দিকে, বিশ্বকাপে আর একটি দলও চোটের মুখে পড়েছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্য়াচে চোট পান। তাঁর বিকল্প নেওয়ার অনুমতিও আইসিসি দিয়েছে। যদিও তাঁরা এখনও পর্যন্ত কোনও বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি।