AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: একের পর এক বদল, ভোটের আগে বাংলার প্রশাসনের পুরো খোলনোলচেই উপড়ে ফেলছে কমিশন

| Edited By: | Updated on: Mar 18, 2026 | 4:57 PM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। দুই পক্ষই জোটের পক্ষে। কিন্তু, কিছুতেই কাটছে না জট। এদিকে, এখনও জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএসএফ ও বামফ্রন্ট। কিন্তু, আসন সমঝোতা অধরা। জট কেটেও যেন কাটছে না। কয়েকটি আসন নিয়ে ২ পক্ষ আলোচনায় ঐক্যমত্যে পৌঁছতে পারছে না। 

West Bengal Election 2026 Live: একের পর এক বদল, ভোটের আগে বাংলার প্রশাসনের পুরো খোলনোলচেই উপড়ে ফেলছে কমিশন
বঙ্গে ভোট যুদ্ধImage Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 18 Mar 2026 04:57 PM (IST)

    মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন

    •  তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন।
    • ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে।
    • কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর লড়বেন মুর্শিদাবাদেরই দুটি বিধানসভা আসন থেকে, ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন? তিনি কাকে হারাতে চাইছেন? নাকি নিজের হারার আশঙ্কাতেই দু’জায়গা থেকে লড়ছেন তিনি?

    বিস্তারিত পড়ুন: Humayun Kabir’s Party Candidate List: মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন

  • 18 Mar 2026 04:01 PM (IST)

    Dilip Ghosh: দিলীপের বিরুদ্ধে অভিযোগ

    • প্রকাশ্যে হিংসা ছড়ানোর হুমকি
    • দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
    • প্রকাশ্যে তৃণমূল কর্মীদের মারার হুমকি দিচ্ছেন বিজেপি নেতা
    • নির্বাচন বিধি লঙ্ঘন করার অভিযোগ তৃণমূলের
  • 18 Mar 2026 04:00 PM (IST)

    EC: ২৫ লক্ষ নির্বাচনী আধিকারিক

    পাঁচ রাজ্যে ভয়মুক্ত ভোটের ব্যবস্থা করতে ২৫ লক্ষ নির্বাচনী আধিকারিক নিয়োগ করল কমিশন। ১৫ লক্ষ ভোট কর্মী ৮.৫ লাখ নিরাপত্তাকর্মী ১৫ হাজার মাইক্রো অবসার্ভার শুধু গণনার জন্য ৪০ হাজার গণনা কর্মী ৪৯ হাজার মাইক্রো অবসার্ভার ২১ হাজার সেক্টর অফিসার। ২.১৮ লাখ বি এল ও ১১১১ সেন্ট্রাল অবসার্ভার।

  • 18 Mar 2026 03:59 PM (IST)

    EC: ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরাল কমিশন

    • নির্বাচন কমিশনের তরফে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আইপিএস ওয়াই এস জগন্নাথরাও যাঁকে ডিসি সেন্ট্রালের দ্বায়িত্ব দেওয়া হয়।
    • তিনি এতদিন ডিসি ট্রাফিক ছিলেন।
    • সূত্রের খবর, নতুন করে কাউকে ডিসি ট্রাফিকের দ্বায়িত্ব দেওয়া হচ্ছে না।
    • ডিসি সেন্ট্রালের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিসি ট্রাফিকের দায়িত্ব সামলাবেন আইপিএস ওয়াই এস জগন্নাথরাও।।
  • 18 Mar 2026 03:58 PM (IST)

    EC: বাংলায় ১১১১ কেন্দ্রীয় পর্যবেক্ষক, বুঝে নিলেন দায়িত্ব

    • নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংক্রান্ত নির্দেশিকা
    • ​১. নির্বাচন কমিশন (ECI) কর্তৃক নিয়োজিত ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের মধ্যে অধিকাংশ তাঁদের নির্ধারিত বিধানসভা কেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন।
    • ​২. নির্বাচন যাতে সম্পূর্ণ হিংসামুক্ত এবং প্রলোভনমুক্ত হয়, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
    • ​৩. মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার নির্দেশ দিয়েছেন যে, প্রতিটি ভোটার যাতে কোনো ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই ভোট দিতে পারেন, তার জন্য নির্বাচনকে সহিংসতা ও প্রভাবমুক্ত রাখতে হবে।পর্যবেক্ষকরা এই লক্ষ্য পূরণেই কাজ করবেন।
    • ​৪. পর্যবেক্ষকরা তাঁদের যোগাযোগের তথ্য শেয়ার করবেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল বা তাঁদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের সাথে দেখা করবেন যাতে তাঁদের নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো শোনা যায়।

Live Assembly Election 2026 News Updates in Bengali:  আবারও প্রশাসনে রদবদল নির্বাচন কমিশনের। এবার ১৩ জন জেলা শাসক ও DEOকে বদল করল কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ,মুর্শিদাবাদ, নদিয়া,পূর্ব বর্ধমান,নদিয়া, কলকাতা উত্তর ও দক্ষিণ, দার্জিলিং, আলিপুর দুয়ারে জেলাশাসকদের বদলি করা হয়েছে। এই জেলাশাসকদের মধ্যে তাৎপর্যপূর্ণ তিন জন আইএএস, যাঁরা প্রত্যেকেই SIR-এর কাজে যুক্ত ছিলেন। পাশাপাশি এদিন প্রার্থী তালিকা প্রকাশ করে হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। দুই পক্ষই জোটের পক্ষে। কিন্তু, কিছুতেই কাটছে না জট। এদিকে, এখনও জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএসএফ ও বামফ্রন্ট। কিন্তু, আসন সমঝোতা অধরা। জট কেটেও যেন কাটছে না। কয়েকটি আসন নিয়ে ২ পক্ষ আলোচনায় ঐক্যমত্যে পৌঁছতে পারছে না।

Published On - Mar 18,2026 3:56 PM

Follow Us