AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: অবশেষে নিয়ম বদল, ইরানকে শেষ ম্যাচের আগে স্বস্তি দিল আমেরিকা!

IRAN : এতদিনের এই নিয়মের ফলে সঠিক প্রস্তুতি থেকে শুরু করে মানসিক স্থিতাবস্থা - সব পরিষেবা থেকেই ব্যাহত হচ্ছিল ইরান দল। তাই ফিফার কাছে চিঠি পাঠিয়েছিল ইরান। বলা হয়েছিল, বাকি ৪৭টি দলকে যেভাবে আপ্যায়ন করা হচ্ছে, তাদের সঙ্গেও যেন তেমন ব্যবহার করা হয়।

FIFA World Cup 2026: অবশেষে নিয়ম বদল, ইরানকে শেষ ম্যাচের আগে স্বস্তি দিল আমেরিকা!
ইরান ফুটবল দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 24, 2026 | 5:04 PM
Share

আমেরিকা : বিশ্বকাপে (FIFA World Cup 2026) শুরু থেকেই আমেরিকার (USA) চোখরাঙানির খপ্পরে পড়েছিল ইরান (Iran) দল। বিশ্বকাপের আগে থেকেই তাদের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর নিয়ম জারি করেছিল ফিফা (Fifa)। এতদিন বিশ্বকাপের আগে শুধুমাত্র একদিন থাকার নিয়ম জারি করেছিল আমেরিকা। অর্থাৎ, ম্যাচের পর মাত্র একদিন আমেরিকায় থাকতে পারবে ইরান। তারপর আবার মেক্সিকোতে (Mexico) ফিরে যেতে হবে তাদের। কিন্তু শেষ ম্যাচের আগে অবশেষে এই নিয়মে বদল আনা হল।

এতদিনের এই নিয়মের ফলে সঠিক প্রস্তুতি থেকে শুরু করে মানসিক স্থিতাবস্থা – সব পরিষেবা থেকেই ব্যাহত হচ্ছিল ইরান দল। তাই ফিফার কাছে চিঠি পাঠিয়েছিল ইরান। বলা হয়েছিল, বাকি ৪৭টি দলকে যেভাবে আপ্যায়ন করা হচ্ছে, তাদের সঙ্গেও যেন তেমন ব্যবহার করা হয়। কিন্তু এবার নিয়মে বদল এনে ম্যাচের দুই দিন আগেই আমেরিকায় আসতে পারবে ইরান। আমেরিকার হোমল্যান্ডের সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন,”এবার আর এক দিন নয়, দিন দুই আগেই ইরান ঢুকতে পারবে আমেরিকাতে। তাদের পরবর্তী ম্যাচ ২৬ জুন, সিয়াটলে। এবার তার জন্য ২৪ জুনই ঢুকতে পারবে ইরান। তবে শর্ত একটাই। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমেরিকা ছাড়তে হবে ইরানকে। নিরাপত্তা নিয়ম নিয়ে কোনও বদল নেই।”

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইরান। সেই ম্যাচের পর একপ্রকার ‘ঘাড়ধাক্কা’ দিয়ে তাঁদের আমেরিকা থেকে বের করে দেয় আমেরিকা। তবে এবার জানা গিয়েছে, দুই দিন আমেরিকাতে থাকবে ইরান। তবে অতীতে ইরান জানিয়েছিল, এভাবে ম্যাচ খেলা খুব অমানবিক। তারপরই ফিফার কাছে এই নিয়ম কমানোর আবেদন করে ইরান, যা অবশেষে মানা হল।

Follow Us
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...