AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football: অক্টোবরে ভারত বনাম ব্রাজিল, ৪২ বছরেও খেলা নিয়ে কী জানালেন সুনীল ছেত্রী?

Sunil Chhetri: জাতীয় দলের ফুটবলারদের নিয়ে আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, বর্তমান দলে একাধিক তরুণ ও ভাল ফুটবলার আছেন, যাঁরা ভাল খেলছে। এঁরা প্রত্যেকেই সুযোগ পাওয়ার দাবিদার - ঠিক যেভাবে তিনি পেয়েছিলেন ২০ বছর আগে। যদিও ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নিয়ে সুনীল আশাবাদী।

Indian Football: অক্টোবরে ভারত বনাম ব্রাজিল, ৪২ বছরেও খেলা নিয়ে কী জানালেন সুনীল ছেত্রী?
সুনীল ছেত্রীImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 30, 2026 | 12:43 PM
Share

কলকাতা : দীর্ঘ দুই দশক ধরে ভারতীয় ফুটবলের প্রধান মুখ ছিলেন তিনি। তাঁকে বলা হয় ভারতীয় ফুটবলের ‘গোট বা গ্রেটেস্ট অফ অল টাইম’। এমনকি ফিফার থেকেও স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের এই কিংবদন্তি ফুটবলারকে। কিন্তু তিনি, সুনীল ছেত্রী এবার হিংসুটে বোধ করলেন। কারণ, ব্রাজিল, উরুগুয়ে ভারতে খেলতে আসছে কিন্তু সুনীল মাঠে থাকছেন না।

শনিবার ফেডারেশনের ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে সুনীল বলেন, “দর্শক হিসেবে আমার একটু হিংসে হচ্ছে। ২৪-২৫ বছরের পেশাদার কেরিয়ারে ও প্রায় ২০ বছর ভারতের হয়ে খেলেও আমি এমন সুযোগ পাইনি।” যদিও ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নিয়ে সুনীল আশাবাদী। তাঁর আশা, দলের ফুটবলাররা ফিট থাকবেন, আত্মবিশ্বাসী থাকবেন ও এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন।

দল নির্বাচন ও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের বাদ পড়া নিয়ে সুনীল বলেন, “এটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমি সবার মতোই স্রেফ একজন সমর্থক।” মাঝে শোনা গিয়েছিল, খুব সম্ভবত অবসর ভেঙে আবার এই ম্যাচে খেলতে পারেন সুনীল। সেই নিয়ে তাঁর মত, “আপনাদের মনে হয় আমি আর ফিরতে পারব? আমার বয়স এখন প্রায় ৪২। ঠিকমতো দৌড়োতে পারি না। মাত্র ২০ মিনিট অনুশীলন করেছি, তাতেই বেশ কষ্ট হচ্ছে। আমি শুধু দর্শক হিসেবেই খেলা দেখব। আমার খেলার কোনও সম্ভাবনা নেই।”

যদিও জাতীয় দলের ফুটবলারদের নিয়ে আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, বর্তমান দলে একাধিক তরুণ ও ভাল ফুটবলার আছেন, যাঁরা ভাল খেলছে। এঁরা প্রত্যেকেই সুযোগ পাওয়ার দাবিদার – ঠিক যেভাবে তিনি পেয়েছিলেন ২০ বছর আগে। এমনকি, ভারতীয় ফুটবলের এই সময়ে ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে খেলা এক বিরল সুযোগ – তাও বুঝিয়ে দেন সুনীল।

Follow Us