AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Retention List: আইপিএল ২০২৭-এ এম এস ধোনিকে রিটেন করবে সিএসকে? ভবিষ্যৎ চূড়ান্ত আজই!

MS Dhoni IPL: সিএসকের সিইও কাশী বিশ্বনাথন আগেই জানিয়েছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধোনি নিজেই। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর উপর কোনও চাপ তৈরি করা হচ্ছে না। ২০২৬ সালের মরসুমে ধোনি না খেলায় কিপারের দায়িত্ব সামলেছিলেন সঞ্জু স্যামসন। অন্যদিকে, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে নতুন করে দল গড়ার চেষ্টা চলছে।

IPL Retention List: আইপিএল ২০২৭-এ এম এস ধোনিকে রিটেন করবে সিএসকে? ভবিষ্যৎ চূড়ান্ত আজই!
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 17, 2026 | 12:25 PM
Share

চেন্নাই: আজই কি সিএসকে-র জার্সিতে বিদায় ধোনির? কারণ আজ, মঙ্গলবার আইপিএলের প্রত্যেকটি দল কোন কোন খেলোয়াড়দের ধরে রাখবে, কাকে ছেড়ে দেবে – সব মিলিয়ে একটি তালিকা দেবে বিসিসিআইকে। সেই মতো আগামী ১৬ ডিসেম্বর হবে আইপিএলের মিনি নিলাম। তবে এসবের মধ্যেই সবথেকে বড় প্রশ্ন, ২০২৭ আইপিএল কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি? নাকি হলুদ জার্সি থেকেই নিজের দীর্ঘ ক্রিকেটজীবনের সমাপ্তি ঘোষণা করবেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক? আজ, ১৭ নভেম্বর অবধি আইপিএল রিটেনশন ডেডলাইনের আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও, এখনও অবধি নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানাননি তিনি।

ধোনির অবসর নিয়ে জল্পনা অবশ্য নতুন নয়। বিগত ৩-৪ বছর ধরেই আইপিএল শুরু হওয়ার আগে এই প্রশ্ন উঠছে। প্রতিবারই সমর্থকদের মনে আশা জাগিয়ে শেষ মুহূর্তে ফিরেছেন ধোনি। ব্যতিক্রম, এই বছর হওয়া আইপিএল। ২০২৬ আইপিএল মরসুমে একটি ম্যাচেও খেলেননি ধোনি। এমনকি, ডাগ আউটেও দেখা যায়নি তাঁকে। ফলে ২০২৭ আইপিএল মরসুমে তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা ক্রমশ বেড়েছে। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ধোনি। তিনি বলেছেন, আরও একটি আইপিএল খেলার মত শারীরিক সক্ষমতা তাঁর রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। এমনকি নিজের শরীরকে ভিন্টেজ গাড়ির সঙ্গে তুলনা করে ধোনি বলেছিলেন, তাঁর চিকিৎসকদের দেখতে হবে কীভাবে এই ভিন্টেজ গাড়িকে আরও কিছু দিন চালানো যায়।

ধোনির সিদ্ধান্তের অপেক্ষায় সিএসকে-

সিএসকের সিইও কাশী বিশ্বনাথন আগেই জানিয়েছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধোনি নিজেই। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর উপর কোনও চাপ তৈরি করা হচ্ছে না। ২০২৬ সালের মরসুমে ধোনি না খেলায় কিপারের দায়িত্ব সামলেছিলেন সঞ্জু স্যামসন। অন্যদিকে, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে নতুন করে দল গড়ার চেষ্টা চলছে। তবে অনেক নিন্দুকই বলেন, ২০২৩ আইপিএল-ই ধোনির বিদায়ের জন্য আদর্শ মঞ্চ তৈরি করে দিয়েছিল। গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। সেই মরসুমে অবসরের সম্ভাবনা উড়িয়ে ধোনি জানিয়েছিলেন, সমর্থকদের ভালোবাসার কথা ভেবে আরও একটি মরসুম খেলতে চান তিনি। ২০২১ সালেও ধোনি বলেছিলেন, নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইতেই খেলতে চান তিনি। সেই প্রতিশ্রুতি পূরণের আশায় রয়েছেন লক্ষ লক্ষ সমর্থক।

Follow Us