AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BMW Upcoming Electric Car: বিএমডব্লিউয়ের আসন্ন বৈদ্যুতিক গাড়িকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কত দাম হতে চলেছে এই গাড়ির?

এক প্রেস বিবৃতিতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে বিএমডব্লিউ। তবে দুঃখের বিষয়, হাতে গোনা কয়েকজন গ্রাহকের কারণেই এই লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি আসছে বলে শোনা যাচ্ছে।

BMW Upcoming Electric Car: বিএমডব্লিউয়ের আসন্ন বৈদ্যুতিক গাড়িকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কত দাম হতে চলেছে এই গাড়ির?
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 12:56 PM
Share

গাড়ির জগতে বিএমডব্লিউ (BMW) একটি প্রতিষ্ঠিত নাম। গ্রাহকদের চাহিদা পূরণে একের পর এক গাড়ি বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার আসছে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি (Electric Car) মিনি কুপার এসই (Mini Cooper SE)। যদিও এর ঘোষণা এসেছিল গত বছর। আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে বিএমডব্লিউর মিনি কুপার এসই। এর আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গাড়িটি। ২০২১ সালের ২৯ অক্টোবর বৈদ্যুতিক গাড়িটির বুকিং নেওয়া শুরু করে সংস্থাটি। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ৩০ টি মডেল বিক্রি হয়ে যায়।

এক প্রেস বিবৃতিতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে বিএমডব্লিউ। তবে দুঃখের বিষয়, হাতে গোনা কয়েকজন গ্রাহকের কারণেই এই লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি আসছে বলে শোনা যাচ্ছে। এর কারণ এই নয় যে, গাড়ির সংখ্যা কম। আসলে এমন মন্তব্যের পেছনে কারণ হচ্ছে এর উচ্চ মূল্য। এত দাম দিয়ে গাড়িটি কতজন গ্রাহক কিনতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Mini Cooper SE Launch

এর আগে ২০২০ সালেই ৩ দরজা বিশিষ্ট মিনি কুপার এসই নিয়ে হাজির হয়েছিল বিএমডব্লিউ। এর ইন্টারন্যাশনাল মডেলটিতে রয়েছে ৩২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা একবার সম্পূর্ণ চার্জে ২৭০ কিলোমিটার পথ চলতে পারবে। তবে আকারে ছোট হওয়ার কারণে এর মোটরের ক্ষমতা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম। মিনির ইলেকট্রিক মোটর থেকে ১৮৪ এইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ০-১০০ কিমি/প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৭.৩ সেকেন্ড।

হোয়াইট সিলভার, মিডনাইট ব্ল্যাক, মুনওয়াক গ্ৰে এবং ব্রিটিশ রেসিং গ্রিনসহ মোট চারটি রঙের বিকল্পে উপলব্ধ গাড়িটি। ১৭ ইঞ্চির হুইল সহ গাড়িটির কেবিনের ফিচারের তালিকায় রয়েছে ৮.৮ ইঞ্চির মেইন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, নাপ্পা লেদার আপহোলস্টেরি ও আরও অন্যান্য।

উল্লেখ্য, ভারতের বাজারে এটি হতে চলেছে অন্যতম লাক্সারি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি। ১ লাখ টাকার বিনিময়ে মিনি কুপার এসই বুকিং দেওয়ার সুবিধা দিয়েছিল সংস্থাটি। তবে বিদেশ থেকে আমদানিকৃত গাড়িটির দাম ৫০ লাখ টাকার কাছাকাছি হতে পারে। ভারতের বাজারে ৫০ লক্ষ টাকার গাড়ি কতজন স্বচ্ছন্দে কিনবেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও, বিএমডব্লিউ কখনওই ‘সস্তার গাড়ি’-র আয়তায় আসে না।

তথ্যসূত্র: জিনিউজ 

আরও পড়ুন: 2022 Maruti Suzuki Baleno: ছয়টি এয়ারব্যাগ এবং ওয়্যারলেস চার্জার নিয়ে লঞ্চ হতে চলেছে নতুন মারুতি সুজুকি ব্যালেনো

আরও পড়ুন: Canopus Electric Scooters: ক্যানোপাস ভারতে চারটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল, আধ ঘণ্টায় ৮০% চার্জিং, সঙ্গে সোয়্যাপেবল ব্যাটারি

Follow Us
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন