PMV EaS-E ইলেকট্রিক কার লঞ্চ হল মাত্র 4.79 লাখ টাকায়, দেশের সবথেকে সস্তার চারচাকা
PMV EaS-E ইলেকট্রিক গাড়িটি আপনি বুক করতে পারবেন মাত্র 2,000 টাকায়। সংস্থার তরফে দাবি করা হচ্ছে, ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে ইতিমধ্যেই গাড়িটি 6,000 অর্ডার পেয়েছে।

Cheapest Electric Car: দেশের ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ PMV Electric তার নতুন গাড়ি নিয়ে হাজির হয়েছে। সংস্থার সেই লেটেস্ট গাড়িটির নাম PMV EaS-E ইলেকট্রিক কার। ভারতে এই নতুন গাড়িটির দাম শুরু হচ্ছে 4.79 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। PMV EaS-E ইলেকট্রিক গাড়িটি আপনি বুক করতে পারবেন মাত্র 2,000 টাকায়। সংস্থার তরফে দাবি করা হচ্ছে, ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে ইতিমধ্যেই গাড়িটি 6,000 অর্ডার পেয়েছে। পুণেতে PMV Electric তাদের একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে। 2023 সালের মাঝামাঝি PMV EaS-E ইলেকট্রিক কারের ডেলিভারি শুরু হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
PMV Electric এর তরফে দাবি করা হচ্ছে, EaS-E ইলেকট্রিক কারের সর্বাধিক গতি 70kmph। গাড়িটি 5 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে 0-40kmph অ্যাক্সিরালেট করতে পারবে। মোট তিন ধরনের রেঞ্জে গাড়িটিকে নিয়ে আসা হয়েছে- 120km, 160km এবং 200km। অনবোর্ড চার্জার ব্যবহার করে EaS-E ইলেকট্রিক গাড়ি মাত্র 3-4 ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে যে কোনও 15A আউটলেটে।
গাড়িটি ওজনে খুবই হাল্কা। PMV EaS-E ইলেকট্রিক কারের ওজন মাত্র 550kg। দৈনিক প্রয়োজনীয়তার স্বার্থে এই গাড়ি দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন বাচ্চা আরামসে চড়তে পারবেন। এছাড়াও 4G এনাবলড এই গাড়িটি বিভিন্ন ড্রাইভিং মোড অফার করে।
গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে গাড়িটিতে রয়েছে রিমোট পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ় কন্ট্রোল, রিমোট কানেক্টিভিটি অ্যান্ড ডায়াগনস্টিক্স, ব্লুটুথ কানেক্টিভিটি, অনবোর্ড নেভিগেশন এবং ফিট-ফ্রি ড্রাইভিংয়ের জন্য EaS-E মোড।
নতুন ইলেকট্রিক কার লঞ্চ করে PMV Electric-এর প্রতিষ্ঠাতা এবং সিইও কল্পিত প্যাটেল বলছেন, “আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিলাম, কবে আর্বান মোবিলিটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করব। আজ আমরা, আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য এই EaS-E গাড়িটির পর্দা উন্মোচন করলাম।”
তিনি আরও যোগ করে বললেন, “আমাদের টিম এবং আমি খুব ভাগ্যবান যে, আমাদের সৃজনশীলতা এবং নতুনত্ব নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি ভারতের অটোমোটিভ ইন্ডাস্ট্রির একটি নতুন দিগন্ত উন্মোচন করতে, যার নাম পার্সোনাল মোবিলিটি ভেহিকল (PMV)। এর মধ্যে SUV থেকে শুরু করে সেডান, হ্যাচব্যাক ক্যাটেগরি সবই অন্তর্ভুক্ত হবে। যত দ্রুত সম্ভব আমরা প্রোডাকশন আরও বাড়ানোর চেষ্টা করছি।”
