AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahindra SUV-তে দিওয়ালি বাম্পার অফার, পাবেন 3.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়

Mahindra SUV Offers: কোম্পানি তার একমাত্র বৈদ্যুতিক SUV XUV400-এর পাশাপাশি কমপ্যাক্ট SUV সেগমেন্টে Bolero এবং Bolero Neo-এর পাশাপাশি XUV300-তে বাম্পার ছাড় দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক মাহিন্দ্রার কোন চারটি SUV আপনি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন।

Mahindra SUV-তে দিওয়ালি বাম্পার অফার, পাবেন 3.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 7:27 PM
Share

দীপাবলির আগে সব জায়গায় বিভিন্ন সেল চলছে। তাহলে আর গাড়ির কোম্পনিগুলোই বা বাকি থাকে কেন। সেই মতোই Mahindra & Mahindra SUV তার ক্রেতাদের জন্য একটি খুব দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এতে আপনি 50 হাজার থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কোম্পানি তার একমাত্র বৈদ্যুতিক SUV XUV400-এর পাশাপাশি কমপ্যাক্ট SUV সেগমেন্টে Bolero এবং Bolero Neo-এর পাশাপাশি XUV300-তে বাম্পার ছাড় দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক মাহিন্দ্রার কোন চারটি SUV আপনি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন।

Bolero এবং Bolero Neo-তে কতটা ছাড় পাবেন?

Mahindra & Mahindra চলতি মাসে Bolero-তে 70,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এর মধ্যে B6 optional trim-এ 70 হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় এবং B6 এবং B4 ট্রিমে 35 হাজার টাকা এবং 50 হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পেয়ে যাবেন। Bolero Neo কিনতে চাইলে N10 এবং N10 অপশনাল ভ্যারিয়েন্টগুলিতে সরাসরি 50 হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কম দামের N8 এবং N4 ভ্যারিয়েন্টগুলিতে যথাক্রমে 31,000 টাকা এবং 25,000 টাকা ছাড় রয়েছে।

Mahindra-এর ইলেকট্রিক SUV-তে ছাড়…

Mahindra XUV400 ইলেকট্রিক SUV-তে সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই ছাড় আপনি টপ এন্ড EL ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। XUV400-এর নিম্ন ভ্যারিয়েন্ট EC-তে 1.5 লক্ষ টাকার নগদ ছাড় পাওয়া যাচ্ছে। Mahindra XUV400-এর ব্যাটারির রেঞ্জ একবার চার্জে 456 কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

Mahindra XUV300-এ কত ডিসকাউন্ট পাবেন?

গ্রাহকরা Mahindra & Mahindra-এর জনপ্রিয় সাব-4 মিটার কমপ্যাক্ট SUV XUV300-এর টপ স্পেক ভ্যারিয়েন্টে 1.2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। গ্রাহকরা XUV300-এর W6 ট্রিমে 25,000 টাকার আনুষাঙ্গিক সহ 55,000 টাকার নগদ ছাড় পাবেন। যদি Mahindra এর Marazzo MPV কেনার প্ল্যান করেন, তাহলে চলতি মাসে 73,300 টাকা ছাড় পেয়ে যাবেন।

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..