AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Used Cars: অবাক কাণ্ড! মাত্র 1 লাখ টাকায় পেয়ে যাবেন এই Maruti Suzuki গাড়ি

Maruti Suzuki Used Cars At Rs 1 Lakh: এক লাখ টাকারও কম দামে এবার আপনি গাড়ি কিনতে পারবেন। আর আপনার জন্য এই বিশেষ সুযোগটি করে দিচ্ছে মারুতি সুজ়ুকি। কীভাবে, এখনই জেনে নিন।

Used Cars: অবাক কাণ্ড! মাত্র 1 লাখ টাকায় পেয়ে যাবেন এই Maruti Suzuki গাড়ি
এটি মারুতি সুজ়ুকির কোন গাড়ি বলুন তো?
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 6:33 PM
Share

একটা মোটরসাইকেল কিনতে গিয়েই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 1 লাখ টাকা না খরচ করলে ভাল মোটরসাইকেলও মার্কেটে পাওয়া যাবে না। কিন্তু এই দামে আপনি পেয়ে যেতে পারেন একটা চারচাকা গাড়ি। অবাক হচ্ছেন? ভাবছেন, হেঁয়ালি করছি? একদমই না। সত্যিই এখন আপনি 1 লাখ টাকার মধ্যে একাধিক গাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ, তবে সেগুলির সবই সেকেন্ড হ্যান্ড (Second Hand Cars) বা আগে কেউ বা কারও দ্বারা ব্যবহৃত (Used Cars) গাড়ি। এখন ধরুন, আপনি সবে মাত্র গাড়ি চালানো শিখেছেন। নতুন গাড়ি কিনেই কি একবারে সফল ভাবে চালাতে পারবেন? তার চেয়ে বরং একটু হলেও যদি একটা পুরনো গাড়িতে হাতটা অন্তত সেট করে নেন, তাহলে অসুবিধা কোথায়? আবার সেই গাড়ি যদি 1 লাখ টাকারও কম দামে পেয়ে যান, তাহলেই বা মন্দ কী! Maruti Suzuki True Value ওয়েবসাইট থেকে একাধিক ব্যবহৃত গাড়ির তালিকা প্রকাশিত হয়েছে, যেগুলি ক্রয় করতে আপনাকে 1 লাখ টাকারও কম খরচ করতে হবে। তালিকায় কোন কোন গাড়ি রয়েছে, আসুন একবার দেখে নেওয়া যাক।

1) Maruti Sx4 VXI- এই গাড়িটি খুব একটা পুরাতন নয়। তবে আপনার জন্য উপলব্ধ করা হয়েছে একটি 2008 সালের মডেল। তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 90 হাজার টাকা। এখনও পর্যন্ত এই মডেলটি মোট 1,35,288 কিলোমিটার চলেছে। এটি একটি পেট্রল ইঞ্জিনের গাড়ি। যদিও গাড়িটির একজন তৃতীয় মালিক আছেন। গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে কাজ করে। তবে এই গাড়িটি আপনাকে তামিলনাড়ু থেকে নিয়ে আসতে হবে।

2) Maruti Sx4 ZXI MT – মারুতি সুজ়ুকির এসএক্স4-এর আর একটি জনপ্রিয় মডেল। এই গাড়ির জন্য আপনার কাছে 95 হাজার টাকা চাওয়া হয়েছে। এটি একটি 2007 মডেলের গাড়ি। এখনও পর্যন্ত মোট 58,586 কিলোমিটার চলছে গাড়িটি। পেট্রোল ইঞ্জিনের এই গাড়িটিরও একটি তৃতীয় মালিক রয়েছে। গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে কাজ করে এবং রাউরকেলায় বিক্রির জন্য উপলব্ধ।

3) Maruti Dzire VXI – ডিজ়ায়ার এই মুহূর্তে ভারতে কতটা জনপ্রিয় গাড়ি, তা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন? এই গাড়ির জন্য আপনাকে 92 হাজার টাকা খরচ করতে হবে। এটি একটি 2010 মডেলের গাড়ি এবং মোট 1,40,639 কিলোমিটার কভার করেছে। পেট্রোল ইঞ্জিনের এই গাড়ির একটি চতুর্থ মালিক রয়েছেন। গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে কাজ করে। গাড়িটি ক্রয় করতে আপনাকে বিকানেরে ছুটতে হবে৷

4) Maruti 800 STD MPFI- সব থেকে কম দামে পেয়ে যাবেন একটি মারুতি 800। এর জন্য আপনাকে মাত্র 35 হাজার টাকা খরত করতে হবে। এটি একটি 2007 মডেলের গাড়ি এবং এখনও পর্যন্ত মোট 92,028 কিলোমিটার কভার করেছে। পেট্রোল ইঞ্জিনের এই গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে কাজ করে। প্রথম মালিক দ্বারা গাড়িটি বিক্রি করা হবে এবং কোট্টায়ামে বিক্রির জন্য উপলব্ধ এই মারুতি 800 মডেলটি৷

Follow Us
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের