AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিওয়ালিতে ধামাকাদার Redmi 13C-এর এন্ট্রি, মাত্র 10,100 টাকায় বাম্পার ফিচার্স

Redmi 13C ফোনে দেওয়া হয়েছে একটি 6.74 ইঞ্চির LCD প্যানেল, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। এই চিপসেটটি পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। ফোনের ক্যামেরা সেটআপও বেশ চমৎকার। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 50MP ক্যামেরা।

দিওয়ালিতে ধামাকাদার Redmi 13C-এর এন্ট্রি, মাত্র 10,100 টাকায় বাম্পার ফিচার্স
ফাটাফাটি ফিচারের Redmi 13C এসে গেল!
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 1:13 PM
Share

Xiaomi ফের একটি সস্তার স্মার্টফোন নিয়ে হাজির হল। Redmi ব্র্যান্ডিংয়েই সেই নতুন ফোনটি যোগ করা হয়েছে, যার নাম Redmi 13C। কম দামের মধ্যে বেসিক ফিচারগুলি তো রয়েইছে। সেই সঙ্গে আবার Redmi 13C ফোনে দেওয়া হয়েছে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য, যা এই দামের মধ্যে কোনও ফোনে প্রায় দেখাই যায় না। Redmi 13C-এর দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্যগুলি জেনে নেওয়া যাক।

Redmi 13C: ফিচার, স্পেসিফিকেশন

Redmi 13C ফোনে দেওয়া হয়েছে একটি 6.74 ইঞ্চির LCD প্যানেল, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক্সেল রেট 720 x 1600 এবং রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। এই চিপসেটটি পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

সফটওয়্যার হিসেবে এই Redmi 13C ফোনে রয়েছে Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টেম। ফোনের ক্যামেরা সেটআপও বেশ চমৎকার। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে দেওয়া হয়েছে 2MP ডেপথ ক্যামেরা ও 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

256GB পর্যন্ত স্টোরেজ এবং 4GB ভার্চুয়াল RAM রয়েছে ফোনটির। এছাড়া রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi 13C: দাম ও অন্যান্য তথ্য

আপাতত এই ফোনটি কেবলই নাইজিরিয়ার বাজারে নিয়ে আসা হয়েছে। শীঘ্রই তা ভারত-সহ দেশের অন্যান্য প্রান্তে লঞ্চ করবে বলে জানা গিয়েছে। মোট দুটি কালার অপশনে এই ফোনটি পাওয়া যাবে- কালো এবং ক্লোভার গ্রিন। ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম NGN 98,100 বা 10,100 টাকা প্রায়। আবার 8GB RAM এবং 256GB স্টোরেজের এই ফোনই পাওয়া যাবে NGN 121,100 বা প্রায় 12,500 টাকায়।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ