AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart-এ হোলি উপলক্ষ্যে একদম সস্তা হয়ে গেল Motorola G34 5G, কত দাম?

Motorola G34 5G Discount: অনেক কম দামে Motorola G34 5G কেনার সুযোগ পাবেন। এটি একটি 5G স্মার্টফোন, আর তা আপনি অনেক কমে কিনতে পারবেন। তবে তার জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। দেখে নিন কী কী অফার রয়েছে।

Flipkart-এ হোলি উপলক্ষ্যে একদম সস্তা হয়ে গেল Motorola G34 5G, কত দাম?
| Updated on: Mar 25, 2024 | 9:00 AM
Share

অনলাইনে কোনও না কোনও সেল চলতেই থাকে। তবে সেল ছাড়া যে কোনও জিনিসের দাম কমে না, তা কিন্তু একেবারেই নয়। Flipkart তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। আর সেই অফারে অনেক কম দামে Motorola G34 5G কেনার সুযোগ পাবেন। এটি একটি 5G স্মার্টফোন, আর তা আপনি অনেক কমে কিনতে পারবেন। তবে তার জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। দেখে নিন কী কী অফার রয়েছে।

ফোনটির আসল দাম কত?

Flipkart Motorola G34 5G-তে 20 শতাংশ ছাড় দিচ্ছে। ফোনটির আসল দাম 14,999 টাকা। কিন্তু আপনাকে এত টাকা খরচ করতে হবে না। মাত্র 11,999 টাকা দিয়েই কিনে ফেলতে পারবেন এই ফোনটি।

ফিচার ও স্পেসিফিকেশন দেখেই কিনুন:

Moto G34 5G-তে একটি 6.5-ইঞ্চি HD Plus ডিসপ্লে সহ আসে, যা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই রেঞ্জের অন্যান্য ফোন 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপনি 60 Hz বা 120 Hz-এ রিফ্রেশ রেট সেট করতে পারেন।

ফোনটিতে একটি 50MP প্রধান ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। ছবি তুলতে নাইট ভিশন ফিচার ব্যবহার করতে পারেন। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই স্মার্টফোনে Qualcomm SM6375 Snapdragon 695 5G চিপসেট দেওয়া হয়েছে। তবে এর প্রসেসরটি কিন্তু বেশ পুরনো। Moto G34 5G-এ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 18W দ্রুত চার্জ সাপোর্ট করে।

Follow Us