Jio-র এই সস্তার প্ল্যানে 1 বছরের জন্য বিনামূল্যে Hotstar
এই Jio প্ল্যানের সবথেকে আশ্চর্যজনক অফার হল, তার OTT অফারিং। প্ল্যানটির স্ট্যান্ড আউট ফিচার হল এক বছরের জন্য কমপ্লিমেন্টারি Disney+ Hotstar সাবস্ক্রিপশন, যার জন্য কাস্টমারদের অতিরিক্ত এক টাকাও খরচ করতে হবে না। 598 টাকার Jio প্ল্যানেও থাকছে দৈনিক 2GB করে ডেটার অফার। এখন 28 দিনের ভ্যালিডিটির হিসেব কষে দেখতে গেলে একজন জিও ইউজার পেয়ে যাচ্ছেন মোট 56GB হাই-স্পিড ডেটা।

Reliance Jio সম্প্রতি একটি প্ল্যান লঞ্চ করে দেশের টেলিকম সেক্টরে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সেই Jio প্রিপেড প্ল্যানের জন্য ব্যবহারকারীদের 598 টাকা খরচ করতে হবে। পরিবর্তে যা অফার পাওয়া যাবে, তা এককথায় অভাবনীয়। অনন্য এই প্ল্যানটি গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করছে। শুধু তাই নয়। রয়েছে আরও বেনিফিট, যা বিশেষ করে OTT কনটেন্ট উপভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
এই Jio প্ল্যানের সবথেকে আশ্চর্যজনক অফার হল, তার OTT অফারিং। প্ল্যানটির স্ট্যান্ড আউট ফিচার হল এক বছরের জন্য কমপ্লিমেন্টারি Disney+ Hotstar সাবস্ক্রিপশন, যার জন্য কাস্টমারদের অতিরিক্ত এক টাকাও খরচ করতে হবে না। এখন আপনি যদি Disneyর প্রিমিয়াম প্ল্যাটফর্মের সিনেমা, টিভি শো এবং স্পোর্টস ইভেন্টের প্রতি আকৃষ্ট হন, তাহলে 598 টাকার Jio Plan রিচার্জ করলেই হল। এক বছরের অ্যাক্সেস পেয়ে আপনি মনপসন্দ কনটেন্ট উপভোগ করতে পারবেন।
সবথেকে বড় কথা হল, এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে দেশে। তার প্রতিটা ম্যাচই দেখানো হচ্ছে Disney+ Hotstar-এ। আপনি এই Jio প্ল্যান রিচার্জ করলেই বিশ্বকাপের প্রতিটা ম্যাচ লাইভ দেখতে পাবেন।
তবে অফারের এখানেই শেষ নয়। এরপরেও আপনার জন্য থাকছে Jio প্ল্যানের আসল অফারগুলি। অন্যান্য প্ল্যানের মতো 598 টাকার Jio প্ল্যানেও থাকছে দৈনিক 2GB করে ডেটার অফার। এখন 28 দিনের ভ্যালিডিটির হিসেব কষে দেখতে গেলে একজন জিও ইউজার পেয়ে যাচ্ছেন মোট 56GB হাই-স্পিড ডেটা।
Jio 598 টাকার প্ল্যানের অফার
*প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা।
*6 দিনের বৈধতা পাওয়া যাবে।
*ডিজ়নি প্লাস হটস্টারের ভিআইপি সাবস্ক্রিপশন।
*2000 মিনিটের নন-জিও ভয়েস কলিং বেনিফিট।
*সমস্ত জিও স্যুইট অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
থাকছে আরও একটি চমৎকার অফার। 598 টাকার Jio প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা 28 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। সেই সঙ্গেই আবার থাকছে রোজ 100টা করে SMS পাঠানোরও অফার। এখন আপনি যদি এমন প্ল্যানের খোঁজ করেন, যেখানে আপনার সমস্ত পছন্দের OTT কনটেন্ট, যথেষ্ট পরিমাণ ডেটার অফার, আনলিমিটেড কলের মতো একাধিক অফার পাওয়া যায়, তাহলে এই Jio 598 টাকার প্ল্যানের থেকে ভাল অফার আর কিছু হতে পারে না।
