AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme Pad: ভারতে আসছে রিয়েলমির প্রথম ট্যাব, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে কেনা যাবে রিয়েলমি প্যাড।

Realme Pad: ভারতে আসছে রিয়েলমির প্রথম ট্যাব, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে
ভারতে আসছে রিয়েলমির প্রথম ট্যাব রিয়েলমি প্যাড।
| Edited By: | Updated on: Sep 07, 2021 | 7:18 AM
Share

রিয়েলমির প্রথম ট্যাব বা ট্যাবলেট রিয়েলমি প্যাড লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৯ সেপ্টেম্বর রিয়েলমি ৮এস ৫জি এবং রিয়েলমি ৮আই ফোনের সঙ্গেই দেশে লঞ্চ হবে এই ট্যাব। সেই একই দিনে আবার লঞ্চ হবে Realme Cobble এবং Realme Pocket- এই দুই পোর্টেবল ব্লুটুথ স্পিকার। ভারতে রিয়েলমি প্যাড লঞ্চের আগে এই ডিভাইসের ডিজাইন এবং খুঁটিনাটি ফিচার প্রকাশ্যে এসেছে। যদিও এইসব ফিচার এবং ডিজাইনই সম্ভাব্য বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পেয়েছে। এবার একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি প্যাডে কী কী ফিচার থাকতে পারে।

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে ইতিমধ্যেই ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমির প্রথম ট্যাবের জন্য একটি ডেডিকেটেড পেজ তৈরি হয়েছে। সেই পেজ লাইভও হয়ে গিয়েছে। এই পেজেই রিয়েলমি প্যাডের বিভিন্ন বৈশিষ্ট্য বিশেষ করে এই ট্যাবের ডিসপ্লে কেমন হতে চলেছে সে ব্যাপারে বিশদে বিবরণ দেওয়া হয়েছে। ট্যাবের সামনের অংশের পাশাপাশি রিয়েলমি প্যাডের পিছনের অংশ বা ব্যাক ডিজাইন সম্পর্কেও জানা গিয়েছে ফ্লিপকার্টের ওই পেজ থেকেই। জানা গিয়েছে, রিয়েলমি প্যাডে মোট দু’টি ক্যামেরা সেনসর থাকবে। একটি সামনের ডিসপ্লেতে। অন্যটি ফোনের পিছনের অংশে। এই ডিভাইস ৬.৯ মিলিমিটার পুরু হতে পারে।

ফ্লিপকার্টের টিজার পেজ অনুসারে রিয়েলমি প্যাডে থাকতে পারে ১০.৪ ইঞ্চির ফুলস্ক্রিন WUXGA+ ডিসপ্লে। ট্যাবের ফ্রন্ট ডিসপ্লেতে থাকবে একটি ক্যামেরা সেনসর। এছাড়া ট্যাবের পিছনের অংশে অর্থাৎ ব্যাক প্যানেলে থাকবে আরও একটি ক্যামেরা সেনসর। ট্যাবের পিছনের অন্সঘে উপরের দিকে কোণে এই ক্যামেরা সেনসর সেট করা থাকবে। রিয়েলমি প্যাডের সামনের ডিসপ্লের চারধারেই থাকবে bezels। এর আগে আগে শোনা গিয়েছিল যে এই ট্যাব লঞ্চ হবে ‘গ্রে ফিনিশ’- এ। তবে নতুন করে শোনা যাচ্ছে যে, গোল্ড ফিনিশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি প্যাড। ট্যাবের পিছনের অংশে একটি কোণে রিয়েলমির লোগো থাকবে।

আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ হবে রিয়েলমি প্যাড। টুইটারে এই ট্যাবের একটি টিজার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে রিয়েলমির এই ট্যাবে একদম নীচের অংশে থাকবে স্পিকার গ্রিল এবং ইউএসবি পোর্ট। ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক থাকবে এই ট্যাবে। এই ডিভাইসে থাকবে রাউন্ডেড কর্নার। ট্যাবের সামনের এবং পিছনের অংশের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়া রিয়েলমি প্যাডে থাকতে পারে একটি অ্যালুমিনিয়াম unibody construction এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট।

আরও পড়ুন- ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে হ্যাকারদের সাহায্য করে হোয়াটসঅ্যাপের ‘ইমেজ ফিল্টার বাগ’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত